এক ঘণ্টার বিভাগীয় ক‌মিশনার একাদশ শ্রেণির ছাত্রী রাইমু - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

এক ঘণ্টার বিভাগীয় ক‌মিশনার একাদশ শ্রেণির ছাত্রী রাইমু


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের বিভাগীয় কমিশনার হলেন বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রাইমু জামান।তবে তা এক ঘণ্টার জন্য।প্রতীকী দায়িত্ব নিয়েই বরিশালের ছয় জেলাকে নারীবান্ধব করতে আর নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি।সে প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণাও দিয়েছে প্রশাসন।মঙ্গলবার(০৬ অ‌ক্টোবর)বিকেলে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের কাছ থেকে প্রতীকীভাবে কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন রাইমু জামান। এক ঘণ্টার জন্য তার অধীন হন সবাই।ফুলের শুভেচ্ছা জানানো হয় তাকে।কণ্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল উদ্যোগ নেয় এমন এই আয়োজনের।পরে এক গোল টেবিল আলোচনায় নারীর প্রতি সহিংসতা বন্ধ,বাল্য বিয়ে রোধসহ করণীয় তুলে ধরেন বক্তারা।আর স্বপ্নের কথা তুলে ধরেন এক ঘণ্টার কমিশনার রাইমু জানান।

রাইমু আবৃত্তি ক‌রেন,আমি সেই কন্যা আমিই সেই নারী,সাহায্য সহযোগিতায় আমি সব পারি,সামান্য উৎসাহ পেলে আমি খুলতে পারি নব দিগন্ত.. .. ..।নারীবান্ধব বরিশাল বিভাগ গড়ে তুলতে রাইমু তুলে ধরেন নানা সুপারিশমালা।এই কিশোরীর স্বপ্ন বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিভাগীয় কমিশনার ড. অ‌মিতাভ সরকার বলেন, নারীরা রাষ্ট্রের অনেক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থাকলেও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। এমন করে এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যা শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। তবে এজন্য প্রথমত পরিবার, এবং সমাজকেই দায়িত্ব নিতে হবে- সুন্দর একটি পরিবেশ গড়ে দিয়ে।

Top