বেতাগীতে গ্রামীন ব্যাংক ব্যবস্থাপকের গ্রাহকের সাথে দুর্ব্যবহারের অভিযোগ
শাহাদাত হোসেন মুন্না বেতাগী (বরগুনা):বরগুনার বেতাগীতে গ্রাহকদের সাথে গ্রামীন ব্যাংক ব্যবস্থাপকের দুর্ব্যবহারকরার অভিযোগ পাওয়া গেছে। মহামারী করোনাকালীন সময় গ্রাহকরা কিস্তিরটাকা যথারীতি পরিশোধ করতে না পারায় এবং দিতে বিলম্ব হওয়ায় বেতাগীপৌরসভার শাখা ব্যবস্থাপক ইয়াসমিন জাহান নীলা গ্রাহকদের সাথে দুর্ব্যবহারকরেন।খোঁজ নিয়ে জানা গেছে, বেতাগী পৌরসভার গ্রামীন ব্যাংক প্রধান শাখায়ব্যবস্থাপক ইয়াসমিন জাহান নীলা যোগদানের পর থেকে গ্রাহকদের সাথেদুর্ব্যবহার করে আসছেন। গ্রামীন ব্যাংকের ৭ম গ্রæপের বেতাগী কিসমতকরুনা এলাকার সদস্য নং-৩৩৮৩৯৯ শাহানাজ পারভীন গত ০৫/০৯/২০১০ খ্রি. তারিখথেকে মাসিক ১ হাজার টাকা কিস্তিতে ১০ বছর মেয়াদী ডিপিএস করেন। গত০৯/০৮/২০২০ খ্রি. তারিখ ওই ডিপিএসের মেয়াদ পূর্ন হয় এবং ব্যাংকেরনিয়মানুযায়ী ২ লাখ ২৪ টাকা ২৭০ টাকা তাঁর হিসাব নাম্বারে জমা হয়। কিন্তুব্যবস্থাপক নানা ধরনের তাল বাহানা করে এবং বিভিন্ন অজুহাতে টাকা কেটেরাখার কলা কৌশল তৈরি করেন। এ নিয়ে আজ বুধবার (৭ অক্টোবর) দুপুরে শাহানাজপারভীন ও তাঁর ভাই জামাল হোসেনের সাথে বাগ বিতন্ডা হয়। এক পর্যায়ে তাকে
অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এছাড়া গ্রাহক কেওড়াবুনিয়ারনান্নু মিয়া, কাঠ বাজারের মহারাজ, পৌরসভার ৭ নং ওয়ার্ডের লিটন কর্মকার, ৬নং ওয়ার্ডের তুলি আক্তার, পুটিয়াখালী গ্রামের সুজিত ঘরামী, গার্মেন্টসব্যাবসায়ী নজরুল ইসলাম, কিসমত করুনা গ্রামের বেগম ও জেসমিন আক্তারেরসাথে করোনাকালীন সময় কিস্তির টাকা উত্তোলন করতে গিয়ে দুর্ব্যবহার করেন।এরমধ্যে কিসমত গ্রামের বেগম ও জেসমিন আক্তারকে কিস্তির টাকার জন্য বাড়িথেকে বেইলী ব্রিজ ডেকে নিয়ে মারধর করেন। গ্রাহক শাহানাজ আক্তার বলেন,‘ বেতাগী শাখা ব্যবস্থাপকেরগ্রাহকদের র্দুব্যবহারে আমরা অতিষ্ট। তাকে এ শাখা থেকে পরিবর্তন করেগ্রাহকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে উর্ধতন কর্তপক্ষের কাছে অনুরোধজানিয়েছেন।’
এ বিষয় বেতাগী শাখার অভিযুক্ত ব্যবস্থাপক ইয়াসমিন জাহান নীলা বলেন,গ্রাহকরা ব্যাংক থেকে ঋনের টাকা নেওযঅর পর যথা সময় দিতে পারে না এবংঅনেক গ্রাহকরা টাকা দিতে তালবাহানা করে। এসময় গ্রাহকদের সাথে কিছুগালমন্দ করতে হয়। তবে শাহানাজ পারভীনের মায়ের কাছে ঋণের টাকা পাওনা রয়েছে।এজন্য পরিশোধ করে বাকি টাকা নেওয়ার জন্য বলেছি।