চরকাউয়া’য় ৬০ বছরের বৃদ্বা মা’কে মারধর থানায় অভিযোগ ! প্রকাশ্যে ঘূরছে লম্পট ছেলে
নিজস্ব প্রতিনিধি:বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী গ্রামে ৬০ বছর বয়সী এক বৃদ্বা মাকে এলোপাতারি কিল-ঘুষি ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার ছেলে,স্বামী ও পুত্র বধুর বিরুদ্ধে।গতো রবিবার(০৪ অক্টোবর)উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।তার মুখে হাতে,মাথায়,বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।জানাগেছে নয়ানী গ্রামের মোঃরেজেক হাওলাদারের স্ত্রী নিলুফা বেগম। তার কুলাঙ্গার ছেলে মশিউর রহমান খোকন ও তার স্ত্রী মোসাঃ খাদিজা বেগম বৃদ্বা নিলুফাকে বিভিন্ন রকমের নির্যাতন করে আসছে। জানাগেছে নিলুফা বেগমের ছেলে খোকন জমি বিক্রি করে টাকা দিতে হবে বলে দাবি করেন। নাহলে তাকে খাওয়াবে না এমনকি বৃদ্বাশ্রমে দিয়ে আসবে বলে হুমকি দেয় এবং শারিরীকভাবে নির্যাতন করে। এদিকে নিলুফা বেগম বলেন, আমার বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে ছেলেকে বিদেশ যাওয়ার জন্য ৭ লাখ টাকা দিয়েছি। আমার ছেলে বিদেশ থেকে ফিরে এসে এখন আবার জমি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছে। আমি টাকা দিতে পারবো না বলেছি দেইখা আমাকে আমার স্বামী,ছেলে ও আমার ছেলের স্ত্রী (খাদিজা) মিলে এলোপাতারি কিল-ঘূষী মেরে নিলাফুলা জখম করে দিয়েছে। এলাকার সুত্রমতে খোকন বিদেশ থেকে ফেরত আসার পর থেকেই ওর মাকে বিভিন্ন সময় টাকা দেওয়ার জন্য মানষিকভাবে চাপ দিতো। খোকন ফার্মেসী দিবে বলে টাকা চেয়েছে। জানাগেছে মশিউর রহমান খোকন বরিশালের ১টি ফার্মেসীতে চাকরি করেন এবং তার বাবা (নিলুফা বেগমের স্বামী) নয়ানী আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী পদে চাকরি করেন। প্রতিবেদকদের কাছে এলাকাবাসি অভিযোগ করে বলেন, কোনো সন্তান এভাবে মায়ের গায়ে হাত তুলতে পারে তা জানতাম না। এসব কুলাঙ্গারদের কঠোর শাস্তি হওয়া উচিৎ। এদিকে নিলুফা বেগম গতো সোমবার বন্দর থানায় ১টি অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থানে গিয়ে জিগ্গাসাবাদ করলে খোকন বলেন, আমার মা ও বাবা ঝগড়া করতেছিলেন।
আমি তাদের ছাড়াতে গিয়েছি ঠিক তখনই আমার মায়ের গায়ে আঘাত লাগে। তিনি তার মা’কে মারধরের বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে নিলুফা বেগম বলেন, পেটের সন্তানের বিরুদ্বে কেউ মিথ্যা বলতে পারেনা। আমার ছেলে ও ছেলের বৌ টাকার লুভী। তাদের টাকা দিতে পারবোনা দেখেই আমাকে মারধর করেছে। আমি আইনের আশ্রয় নিয়েছি, আমি আইনের কাছে, সমাজের কাছে আমার ছেলে, স্বামী ও পুত্রবধুর কঠোর বিচার দাবি করছি। লম্পট ছেলে খোকনকে ফোন করলে তিনি ফোন রিসিভ করেননী। এ বিষয়ে এডিসি (দক্ষিন) মোঃ জাকারিয়া জিকু বলেন, যে ছেলে নিজের মা’কে মারধর করতে পারে সে কিই-না করতে পারে। ওই বৃদ্বা মা’কে মারধরের বিষয়টি তদন্ত করে দেখতেছি। আমি আমার সিনিয়র স্যারদের সাথে কথা বলে আইনানুগ ব্যাবস্হা নেবো। বন্দর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদারের ফোন বন্ধ পাওয়া যায়।