এক ঘণ্টার বিভাগীয় কমিশনার একাদশ শ্রেণির ছাত্রী রাইমু
আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের বিভাগীয় কমিশনার হলেন বরগুনা সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রাইমু জামান।তবে তা এক ঘণ্টার জন্য।প্রতীকী দায়িত্ব নিয়েই বরিশালের ছয় জেলাকে নারীবান্ধব করতে আর নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি।সে প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণাও দিয়েছে প্রশাসন।মঙ্গলবার(০৬ অক্টোবর)বিকেলে বরিশালের বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের কাছ থেকে প্রতীকীভাবে কমিশনারের দায়িত্ব গ্রহণ করেন রাইমু জামান। এক ঘণ্টার জন্য তার অধীন হন সবাই।ফুলের শুভেচ্ছা জানানো হয় তাকে।কণ্যাশিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনাল উদ্যোগ নেয় এমন এই আয়োজনের।পরে এক গোল টেবিল আলোচনায় নারীর প্রতি সহিংসতা বন্ধ,বাল্য বিয়ে রোধসহ করণীয় তুলে ধরেন বক্তারা।আর স্বপ্নের কথা তুলে ধরেন এক ঘণ্টার কমিশনার রাইমু জানান।
রাইমু আবৃত্তি করেন,আমি সেই কন্যা আমিই সেই নারী,সাহায্য সহযোগিতায় আমি সব পারি,সামান্য উৎসাহ পেলে আমি খুলতে পারি নব দিগন্ত.. .. ..।নারীবান্ধব বরিশাল বিভাগ গড়ে তুলতে রাইমু তুলে ধরেন নানা সুপারিশমালা।এই কিশোরীর স্বপ্ন বাস্তবায়নের ঘোষণা দিয়ে বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার বলেন, নারীরা রাষ্ট্রের অনেক সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদে থাকলেও নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন। এমন করে এক ঘণ্টার জন্য নয়, আজকের কন্যা শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। তবে এজন্য প্রথমত পরিবার, এবং সমাজকেই দায়িত্ব নিতে হবে- সুন্দর একটি পরিবেশ গড়ে দিয়ে।