দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

দেশে করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৪৪০ জনে।এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৫২০ জনের দেহে। এনিয়ে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৭৩ হাজার ১৫১ জনে। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৯৮ জন। এ নয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৮৬ হাজার ৬৩১ জনে।বুধবার(৭ অক্টোবর)বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন)অধ্যাপক ডা.নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে মঙ্গলবার(৬ অক্টোবর)দেশে আরো ১ হাজার ৪৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়।এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ৩০ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী,বুধবার(৭ অক্টোবর)সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ লাখ ৫৪ হাজার ৬০৪ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ ৪১ হাজার ৭৮৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ৭১ লাখ ৪৫ হাজার ৫২৬ জন।

Top