বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের সহযোগিতায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্রের নেতৃত্বে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।অভিযানে মল্লিক স্টোরের মালিক মো.শফিকুল ইসলাম,মের্সাস কুণ্ড স্টোরের মালিক শংকর কুণ্ড,বাদসা স্টোরের মালিক বাদসা হাওলাদার,মের্সাস তরুন স্টোরের মালিক তরুন,মেসার্স কাজী স্টোরের মালিক মামুন কাজী ও মেসার্স সত্ত স্টোরের মালিক

সত্তরঞ্জনকে মূল্যের তালিকা প্রর্দশন না করায় এবং মেয়াদ উর্ত্তীণ পণ্য বা ওষুধ বিক্রি করায় মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

Top