বরিশালে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি বন্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি বন্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশালে মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রি বন্ধে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।র‌্যাব-৮ এর সদস্যদের সহায়তায় জেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ১২টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে এই অভিযান চালায়।এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে ৭টি ফার্মেসিকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করে আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার বলেন, তাদের এই অভিযান অব্যহত থাকবে।তবে ব্যবসায়ীরা দাবি করেন, মেয়াদোত্তীর্ণ ওষুধ কোম্পানিকে ফেরত দেয়ার জন্য আলাদা করে রাখা হয়েছিল আর ফিজিশিয়ান স্যাম্পল কোম্পানির লোকই রেখে গেছে যা পরে এসে নিয়ে যাওয়ার কথা।অভিযানে ওষুধ প্রশাসন বরিশালের ড্রাগ সুপারিন্টেন্ডেন্ট অদিতি স্বর্ণা উপস্থিত ছিলেন।

Top