দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতির সংবাদ সম্মেলন তালতলীতে মাদরাসা ধ্বংসের পায়তারা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতির সংবাদ সম্মেলন তালতলীতে মাদরাসা ধ্বংসের পায়তারা


প্রতিনিধি, তালতলী (বরগুনা) :বরগুনার তালতলীতে আমখোলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা স্থানান্তরিত করেধ্বংসের পায়তারা চালাচ্ছে স্থানীয় স্বার্থানেষী মহল। সোমবার তালতলীপ্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঐ মাদরাসার দাতা ও প্রতিষ্ঠাতাসভাপতি মো. জালাল উদ্দিন কতিপয় এলাকাবাসীর বিরুদ্ধে এমন অভিযোগকরেন।লিখিত বক্তব্যে জালাল উদ্দিন বলেন, উপজেলার সোনাকাটা ইউনিয়নেরআমখোলা গ্রামে ১৯৭৯ সালে ৪২নং বড় নিশানবাড়িয়া মৌজার ২০৫নংখতিয়ানের ৫৪৬৫ নং দাগের জমি থেকে অর্পননামা রেজিট্রিকৃত দলিলদিয়ে আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করেন। স্কুলে দেয়াদলিলের চৌহদ্দিমতে ঐ দাগেই বর্তমানে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সাড়ে ৩
কোটি টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট ভবন রয়েছে।

অন্যদিকে ১৯৮৫ সালে একইখতিয়ান থেকে ৪০ শতাংশ জমি অর্পননামা রেজিট্রিকৃত দলিলমুলে ৫৪৫৬নং দাগে আমখোলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা স্থাপন করেন। স্কুল ওমাদরাসাটি প্রায় একই ক্যাম্পাসে। মাদরাসাটি ধ্বংস করার লক্ষে একইক্যাম্পাস থেকে সরিয়ে পশ্চিম দিকে স্থানান্তরিত করার জন্য স্থানীয় কিছুসংখ্যক দুর্নীতি পরায়ন লোকেরা পায়তারা চালাচ্ছে। সংবাদ সম্মেলনেতিনি আমখোলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাটি আইনানুগ পন্থায় নিজস্বগতিতে পরিচালিত হওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Top