জ্ঞাত আয় বহির্ভূভ সম্পদ অর্জন,স্বজনদের নামে স্টল বরাদ্দসহ বিভিন্ন অনিয়ম- দুর্নীতির কারণে চাকরিচ্যুত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

জ্ঞাত আয় বহির্ভূভ সম্পদ অর্জন,স্বজনদের নামে স্টল বরাদ্দসহ বিভিন্ন অনিয়ম- দুর্নীতির কারণে চাকরিচ্যুত


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:চাকরির বিধিমালা ভঙ্গ,জ্ঞাত আয় বহির্ভূভ সম্পদ অর্জন,স্বজনদের নামে স্টল বরাদ্দসহ বিভিন্ন অনিয়ম- দুর্নীতির কারণে বরিশাল সিটি করপোরেশনের(বিসিসি)চার কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, চাকরিচ্যুতরা হলো- বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মশিউর রহমান,উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ,ট্রেড সুপারেন্টেন্ডেন্ট আজিজ শাহিন ও বাজার সুপারেন্টেন্ডেন্ট নুরুল ইসলাম।

তিনি জানান, সব প্রক্রিয়া সম্পন্ন শেষে নিয়মানুযায়ী তাদের চাকরিচ্যুত করা হয়েছে। গত ২৯ সে‌প্টেম্বর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন এ সংক্রান্তে আদেশ/নোটিশ জারি করেন।প্রসঙ্গত, অনিয়ম- দুর্নীতির অভিযোগ ওঠার পর বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, ট্রেড সুপারেন্টেন্ডেন্ট আজিজ শাহিন ও বাজার সুপারেন্টেন্ডেন্ট নুরুল ইসলাম চাকরিচ্যুত হওয়ার আগ পর্যন্ত সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন।

Top