পবিত্র ওমরাহ হজ পালনের ব্যাপারে সৌদি সরকার থেকে এখনো আনুষ্ঠানিক কোনো পত্র পাওয়া যায়নি - Alokitobarta
আজ : বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
"নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে" কর্ণফুলী টানেল প্রকল্পে আর্থিক অনিয়মের তদন্ত: নজরে সাবেক উপ-প্রকল্প পরি... কারা অধিদপ্তরের আইন শাখার কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ; নিয়োগ প্রক্রিয়া পর্যালোচ... গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতির লিখিত অভিযোগ; দুদক, মন্ত্রণালয় ও ... সাংবাদিক আগে, নাকি সংগঠন? ১০০ জন প্রকৃত সাংবাদিকই হতে পারে শক্তিশালী প্রেসক্লাব, শত শত সদস্যের ভিড়ে ... মাঠে কাজ নেই, কাগজে শতভাগ বিল! বরিশাল শিক্ষা প্রকৌশলে দুর্নীতির অভিযোগের পাহাড় ‎মহাসড়কের ৩ একর জমি গিলে খাচ্ছেন ওসমান গনি সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্য... তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে সন্ত্রাস-নাশকতায় কী অর্জন‘লাশের ফাঁদে’ পা দেয়নি সরকার

পবিত্র ওমরাহ হজ পালনের ব্যাপারে সৌদি সরকার থেকে এখনো আনুষ্ঠানিক কোনো পত্র পাওয়া যায়নি


আলোকিত বার্তা:মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির কারণে পবিত্র ওমরাহ হজ পালনের ব্যাপারে সৌদি সরকার থেকে এখনো আনুষ্ঠানিক কোনো পত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।সোমবার (৫ অক্টোবর) ওমরাহ পালন বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তি জারি হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি সরকার থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চিঠি পাওয়া না গেলেও কতিপয় ব্যক্তি ও এজেন্সি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ করে ওমরাহ পালনের বিজ্ঞাপন দিচ্ছেন। এতে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আ বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ পালনের অনুমতি পাওয়া সাপেক্ষে মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হবে।তার আগে এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও ওমরা পালনে ইচ্ছুকদের কারও সঙ্গে আর্থিক লেনদেন না করতেও অনুরোধ করা হয়

Top