তালতলীতে পূর্ব শত্রুতার জেরে, ফসলের সাথে শত্রুতা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

তালতলীতে পূর্ব শত্রুতার জেরে, ফসলের সাথে শত্রুতা


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃবরগুনার তালতলীতে পূর্ব শত্রু তার জেরে এক কৃষকের ১ বিঘা জমির ধান গাছ বিনষ্ট করা হয়েছে। উপজেলার দঃ গাব বাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।আঃলতীফের ছেলে ফেরদৌস জানান, একই এলাকার ইউনুস গংদের সাথে তাদের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ইউনুস আকন(৫০) ও তার ছোট ভাই আবুবকর আকন(৪০) কেরোসিন দিয়ে স্প্রে করে তার ধান ক্ষেত পুড়িয়ে সাবাড় করে দিয়েছে। ভুক্তভোগী জানান,ফসলের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। তিনি এই বিষয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন।
সরোজমিনে গিয়ে দেখা যায়,ফেরদৌস এর চাষাবাদকৃত ক্ষেতটি পুড়ে সম্পুর্ন বিনষ্ট হয়েগেছে।

প্রত্যক্ষদর্শী আঃলতিফ ও সোবাহান জানান,আমরা দেখেছি একদিন বিকেলে ইউনুস ও আবুবকর স্প্রে করতেছে।এরপর থেকেই ধানের গাছগুলি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এ বিষয়ে তালতলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃআরিফুর রহমান জানান, তিনি ক্ষতিগ্রস্থ ক্ষেতটি পরিদর্শন করে সকল সহযোগীতা আইনানুগ ব্যাবস্থা নিবেন।তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া জানান,এ বিষয়ে কোন লিখিত অভিযোগ আসেনি, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Top