বরিশাল কেন্দ্রীয় কারাগারে অনিয়মের অভিযোগে দুদকের হানা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশাল কেন্দ্রীয় কারাগারে অনিয়মের অভিযোগে দুদকের হানা


এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিটে পাওয়া অভিযোগের প্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে তিনটি অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া চারটি দপ্তরে চিঠি দিয়েছে দুদক। বরিশাল কেন্দ্রীয় কারাগারসহ ওই চারটি দপ্তরে মঙ্গলবার (৬ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়।পানি উন্নয়ন বোর্ড আওতাধীন চট্টগ্রাম আঞ্চলিক হিসাব কেন্দ্রের হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম মজুমদারের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে দুদক টিম জানতে পারে, উল্লিখিত কর্মচারীকে সম্প্রতি বদলি করা হয়েছে। তবে তার সাবেক সহকর্মী ও স্থানীয় সেবা গ্রহীতাদের কাছ থেকে সংগৃহীত তথ্যের প্রাথমিক সত্যতা রয়েছে বলে প্রতীয়মান হয়। তিনি অবৈধ অর্থে যে ফ্ল্যাট ক্রয় করেছেন মর্মে দুদকে অভিযোগ লিপিবদ্ধ হয়েছিল, এনফোর্সমেন্ট টিমের সরেজমিনে উক্ত ফ্ল্যাটের অস্তিত্ব পাওয়া যায়। সার্বিক বিবেচনায় উল্লিখিত কর্মচারীর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রতীয়মান হওয়ায় তার বিরুদ্ধে বিস্তারিত অনুসন্ধানের অনুমোদন চেয়ে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে।

এছাড়া বরিশাল কেন্দ্রীয় কারাগারে খাবার সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এবং গাইবান্ধা পৌর মেয়রের বিরুদ্ধে কর্মচারীদের নামে ভুয়া বিল সৃজনপূর্বক অর্থ আত্মসাতের অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল ও সমন্বিত জেলা কার্যালয়, রংপুর থেকে দুটি পৃথক অভিযান পরিচালিত হয়।

Top