মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
রফিকুল ইসলাম:বরিশালের মেহেন্দিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নান্নু সিকদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।রোববার (০৪ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের রেইনট্রি গাছের ডাল কাটতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে,যে গাছে তিনি উঠেছিলেন তার পাশেই বিদ্যুতের তার ছিল।অসাবধনতাবসত সেই তার স্পর্শ করলে ওই বৃদ্ধ বিদ্যুতায়িত হন। পরে তার মৃত্যু হলেও গাছের সঙ্গেই মরদেহ আটকে থাকে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন মেহেন্দিগঞ্জ ফায়ার স্টেশানের সদস্যরা।