হিজলায় সাংসদ হাসনাত আবদুল্লাহ ও পংকজ নাথের আরোগ্য কামনায় দোয়া মোনাজাত
কাজী মহসিন হিজলা প্রতিনিধি:বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানিত সদস্য মাননীয় মন্ত্রী আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ এম পি ও হিজলা মেহেন্দিগঞ্জ বরিশাল (৪) আসনের মাননীয় সাংসদ পঙ্কজ নাথের রোগমুক্তি কামনায় বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের মাউলতলা মাদ্রাসা মাঠে গুয়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ ও স্থানীয় সাংসদ পংকজ নাথের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।৩ অক্টোবর মাদ্রাসা মাঠে বাদ আসর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়,এসময় স্থানীয় যুবকসহ ষাটোর্ধ সহস্রাধিক লোক আরোগ্য কামনায় দোয়া করেন।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য গুয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও হিজলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাস্টার মোঃ আলতাফ হোসেন, হিজলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক দেলোয়ার হোসেন,কৃষক লীগ হিজলা উপজেলা শাখার আহ্বায়ক মুন্সি ইসহাক আমিন, বক্তব্যে বক্তারা বলেন দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া চেয়েছেন।বক্তারা আরো বলেন হিজলা মেহেন্দিগঞ্জের উন্নয়নের রূপকার জননেতা পংকজ নাথ এমপি মহামারী করোনাভাইরাসে দেশ এবং দেশের মানুষ যখন থমকে গিয়েছিলো তখন এ মহান নেতা ঘরে বসে না থেকে প্রত্যন্ত চরাঞ্চলসহ হিজলা মেহেন্দিগঞ্জের সকল স্থানে গিয়ে মানুষের খোঁজ খবর নেন এবং মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন, এবং পৌঁছে দেন খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী। এ সময় তিনি হিজলা বাসীর কাছে পংকজ নাথ এমপির আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন, হিজলা উপজেলা ছাত্রলীগের সাবেক -সভাপতি বাংলাদেশ প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপন।