মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক


রফিকুল ইসলাম:বরগুনার আমতলী উপজেলা থেকে সোহরাব চৌকিদার (৫০) নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-৮ এর সদস্যরা।রোববার (০৪ অক্টোবর) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প।এর আগে শনিবার (০৩ অক্টোবর) দিনগত রাতে আমতলী ফায়ার সার্ভিস মোড় এলাকা থেকে সোহরাবকে আটক করা হয়। তিনি বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী এলাকার বাসিন্দা।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাতে আমতলী ফায়ার সার্ভিস মোড় এলাকায় অভিযান চালিয়ে সোহরাবকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মানবপাচারকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। চক্রটির শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকরা। বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে চক্রটি মানবপাচার করছে।

Top