বহু অপকর্মে হাজতবাস করা কাশিপুর হাইস্কুল’র লাইব্রেরীয়ান আহসান হাবিব বহাল তবিয়তে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বহু অপকর্মে হাজতবাস করা কাশিপুর হাইস্কুল’র লাইব্রেরীয়ান আহসান হাবিব বহাল তবিয়তে


নিজস্ব প্রতিবেদক : যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতনের অভিযোগে কাশিপুর হাইস্কুল ও কলেজেরলাইব্রেরীয়ান বহু অপকর্মের হোতা আহসান সম্প্রতি হাজতবাস হলেও নিয়মানুযায়ী এখনো বরখাস্তকরেনি কর্তৃপক্ষ। রয়েছে বহাল তবিয়তে। এ নিয়ে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষক কর্মচারীরাভেতরে ভেতওে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। প্রশ্ন উঠেছে,একদিকে মানষিক রোগের বিষয়টি গোপন রেখেলাইব্রেরীয়ান পদে নিয়োগ নেওয়া অন্যদিকে যৌতুক দাবিতে হাজত বাস করা কর্মচারি এখনোপ্রতিষ্ঠানে থাকে কি করে?। গনকর্মচারী অধ্যাদেশ-১৯৮৫ আইন অনুযায়ী কোন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি সাজাপ্রাপ্ত বা হাজতবাস করলে তাকে স্থায়ী ভাবে বহিস্কার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।কাশিপুর স্কুল কর্তৃপক্ষ চলছেন আইনের উর্ধে।তথ্য সূত্রে জানা যায়, ৫লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগে ২৭সেপ্টেম্বর ২০২০ইং তারিখ বরিশার নগরীর কাশিপুর হাইস্কুল ও কলেজ’র লাইব্রেরীয়ান আহসান হাবিবকেএক বছরের কারাদন্ড দেয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। গনকর্মচারী অধ্যাদেশ-১৯৮৫ আইন অনুযায়ীকোন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারি সাজাপ্রাপ্ত বা হাজতবাস করলে তাকে দ্রæততম সময়ের মধ্যে স্থায়ীবরখাস্ত/বহিস্কার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খোজ নিয়ে জানা গেছে ওই লাইব্রেরীয়ানকে এখনোবহিস্কার করা হয়নি।

এদিকে এই লাইব্রেরীয়ান’র মানষিক রোগ আছে বলে তথ্য মিলেছে। এ বিষয়টি২০১৬ সালে নিয়োগের সময় গোপন রেখে ছিলেন। লাইব্রেরীয়ান আহসান হাবিব শের-ই-বাংলামেডিকেল কলেজের মানষিক চিকিৎসক ডা:স্বপন কুমার দাসের কাছে চিকিৎসা নিতেন। ওই ডাক্তারেরএকটি পেসক্রিপশন হাতে পেয়ে এ প্রতিবেদক নিশ্চিত হন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মানষিকসমস্যায় থাকা আহসান হাবিব’র উৎভট আচার আচরনে বিব্রতকর অবস্থায় পড়তে হতো নারীশিক্ষিকাদের। এ নিয়ে অধ্যক্ষ মামুন অর রশিদ একাদিকবার সমোঝতা বৈঠক করেছেন। তাই এধরনেরলাইব্রেরীয়ানকে বরখাস্ত না করার কারনে নানান কথা উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে অধ্যক্ষ কোন বক্তব্য
দিতে রাজি হননি। তবে লাইব্রেরিয়ান আহসান হাবিব জানান,কর্তৃপক্ষ কি করবেন সেটা তাদের বিষয়।আমার কিছু বলার নেই।

Top