সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৩০৪ জন এবং আহত হয়েছেন ৪৯২ জন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৩০৪ জন এবং আহত হয়েছেন ৪৯২ জন


আলোকিত বার্তা:দেশে গত সেপ্টেম্বর মাসে দেশে ২৭৩টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৩০৪ জন এবং আহত হয়েছেন ৪৯২ জন।নিহতের মধ্যে নারী ৫৭ জন ও শিশু ৩৮। এই সময়ে ৯টি নৌ-দুর্ঘটনায় ২৬ জন নিহত, ১৪ জন আহত ও ৪ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া ১১টি পৃথক রেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮ জন।রোববার রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।এতে বলা হয়েছে, এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ৯৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১০৬ জন, যা মোট নিহতের ৩৪ দশমিক ৮৬ শতাংশ।

এছাড়া দুর্ঘটনায় বাস যাত্রী ১৩, পিকআপ যাত্রী ৬, কাভার্ডভ্যান যাত্রী ২, মাইক্রোবাস যাত্রী ১২, প্রাইভেটকার যাত্রী ৫ ও অ্যাম্বুলেন্স যাত্রী ৬ জন মারা গেছেন। এর বাইরে ট্রলি যাত্রী ৮, সিএনজি যাত্রী ৭, ইজিবাইক-অটোরিকশা যাত্রী ২৬, নসিমন-ভটভটি ৯, লেগুনা যাত্রী ৪ এবং বাই-সাইকেল আরোহী ৩ জন নিহত হয়েছেন।সড়ক দুর্ঘটনাগুলোর মধ্যে ১০৮টি (৩৯.৫৬ শতাংশ) জাতীয় মহাসড়কে, ৬৯টি (২৫.২৭ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৫৪টি (১৯.৭৮ শতাংশ) গ্রামীণ সড়কে এবং ৪২টি (১৫.৩৮ শতাংশ) শহরের সড়কে সংঘটিত হয়েছে।দুর্ঘটনার কারণ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ২৭৩টি সড়ক দুর্ঘটনার ৭২টিই গাড়ির মুখোমুখি সংঘর্ষের কারণে ঘটেছে। এছাড়া ৬১টি নিয়ন্ত্রণ হারিয়ে, ৮৫টি পথচারীকে চাপা/ধাক্কা দেয়া, ৪৬টি গাড়ির পেছনে আঘাত এবং ৯টি অন্যান্য কারণে ঘটেছে।

Top