বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে স্ত্রী হ্যাপি বেগমের পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে স্ত্রী হ্যাপি বেগমের পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ


আবুবকর সিদ্দীক,বরিশাল প্রতিনিধি:বরিশালের বানারীপাড়া পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে স্ত্রী হ্যাপি বেগমের পায়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে স্বামী মো. রাসেলের বিরুদ্ধে। যৌতুকের দাবি করা টাকা না দেওয়ায় শনিবার (০৩ অক্টোবর) সকালে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।আহত হ্যাপিকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।জানা গেছে, ১০ বছর আগে একই উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের হাওড়াবাড়ি এলাকার হাসান বালীর ছেলে ধান ব্যবসায়ী রাসেলের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয় হ্যাপির। তাদের দাম্পত্যে জীবনে রিমি (৯) ও রাতুল (সাড়ে ৩) নামে দুটি সন্তান রয়েছে।হ্যাপি বেগম জানান, তিন লাখ টাকার জন্য দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন রাসেল। যৌতুকের দাবি মেটাতে স্বর্ণালংকার বন্ধক রেখে তাকে ৩৬ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন করতে থাকেন রাসেল। তিনি (শারীরিক) সমস্যায় ভুগলেও রাসেল তাকে চিকিৎসা করাননি। শুক্রবার (২ অক্টোবর) রাতে হ্যাপী চিকিৎসার জন্য স্বামীকে অনুরোধ জানালেও যৌতুকের বাকি টাকার এনে চিকিৎসা করাতে বলেন রাসেল। এ নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।শনিবার সকালে হ্যাপি চিকিৎসার জন্য বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওয়ানা হলে রাসেল ও তার বাবা হাসান তার পিছু নেয়। বানারীপাড়া পৌর শহরের হাইস্কুল সংলগ্ন এলাকায় রিকশার গতিরোধ করে হ্যাপিকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করেন তারা। বাসা থেকে বের হওয়ার শাস্তি হিসেবে রাসেল ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে জখম করেন। এ সময় হ্যাপি ও তার শিশুপুত্রের চিৎকারে পথচারীরা এগিয়ে এলে তারা দৌঁড়ে পালিয়ে যায়।

তবে যৌতুকের টাকার জন্য স্ত্রীর ওপর হামলা চালানো হয়নি বলে জানিয়ে অভিযুক্ত মো. রাসেল জানিয়েছেন।বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হামলাকারী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার হবে বলে জানান ওসি।এদিকে ধারালো অস্ত্র দিয়ে ওই নারীর পায়ে আঘাত করার কারণে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পায়ের রগ কেটেছে কিনা সে বিষয়ে চিকিৎসকরা এখনো কিছু নিশ্চিত করে জানাননি।

Top