দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
আমরা আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না বহিস্কৃত ছাত্রদল নেতার মহানবীকে নিয়ে কটুক্তি, প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল বরিশাল চরকরনজিতে সরকারি খাল ও চরের মাটি কেটে ইটভাটায় বিক্রি ! জুলাই সনদ বাস্তবায়ন না হলে নতুন গণআন্দোলনের আশঙ্কা প্রতিমন্ত্রী ফরহাদের ২০ সেকেন্ডের ভিডিও ভাইরাল মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো চালুর প্রক্রিয়া এনসিপি নেতাদের ওপর হামলার নিন্দা ১১ দলের সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের আওয়ামী লীগ আমলের সব শিক্ষক-কর্মকর্তার নিয়োগ পর্যালোচনা করবে ঢাবি

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে


আলোকিত বার্তা:গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৩২৫ জনের।নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ১৮২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৬৭ হাজার ৫৬৫ জনে।শনিবার (৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৪২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন দুই লাখ ৮০ হাজার ৬৯ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১০৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে নয় হাজার ৩১২টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে নয় হাজার ৫৫৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫টি।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১২ দশমিক ৩৭ শতাংশ।এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৬ দশমিক ২০ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান,২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে ১৭ জন পুরুষ ও নারী তিন জন।এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে তিন জন করে ছয় জন।এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগে এক জন করে দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২০ জন।মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়,৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন,৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন,৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন,শুন্য থেকে ১০ বছরের মধ্যে এক জন রয়েছেন।তিনি জানান,গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৫৩ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১৭৯ জন।এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৮১ হাজার ৮৬২ জন।আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৬৭ হাজার ৩৮৪ জন।বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ৪৭৮ জন।

Top