বিতর্কিত লোক,কোনো অপরাধী,কেউ যেন কোনো কমিটিতে প্রবেশ করতে না পারে - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

বিতর্কিত লোক,কোনো অপরাধী,কেউ যেন কোনো কমিটিতে প্রবেশ করতে না পারে


আলোকিত বার্তা:কোনো বিতর্কিত লোক,কোনো অপরাধী,কোনো ধরনের অপকর্মের সঙ্গে যুক্ত কেউ যেন কোনো কমিটিতে প্রবেশ করতে না পারে-এমন নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে কার্যনির্বাহী সভায় এ নির্দেশনা দেন শেখ হাসিনা।সভা শেষে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ একথা জানান। তিনি বলেন, কার্যনির্বাহী সভায় আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ দেশজুড়ে শাখাগুলো থেকে জমা পড়া পূর্ণাঙ্গ কমিটিগুলো যাচাই-বাছাইয়ে বিভাগীয় পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।তিনি বলেন, আমাদের যেসব জেলা কমিটি পূর্ণাঙ্গ হয়নি, তারা পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দিয়েছে। ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের কমিটিও জমা দিয়েছে।

গোলাপ বলেন,আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন- দীর্ঘ দিন যাবত আওয়ামী লীগের সঙ্গে যুক্ত,ত্যাগী,দুর্দিনে দলের জন্য কাজ করাদের যাতে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়।জেলা ও মহানগর কমিটি যাচাই-বাছাইয়ের জন্য একটি করে বিভাগীয় কমিটি করে দেয়া হয়েছে বলে জানান গোলাপ।

Top