বরিশাল অঞ্চলে চলমান রোপা আপন আবাদ পরিস্থিতি এবং আগামী বোরো ও রবি মৌসুমে করনীয়’ শীর্ষক কর্মশালা
এবি সিদ্দীক ভুইয়া,বরিশাল প্রতিনিধি:বরিশাল অঞ্চলে চলমান রোপা আপন আবাদ পরিস্থিতি এবং আগামী বোরো ও রবি মৌসুমে করনীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে শনিবার (০৩ অক্টোবর) সকালে ইনস্টিউিটের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি বরিশালের প্রধান ও বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন।কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হারুন-অর রশিদ।
কর্মশালায় বরিশাল কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা, বরিশাল বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কৃষকরা অংশগ্রহণ করেন।এসময় প্রধান অতিথি কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেন, বিশ্ব খাদ্য সংস্থা করোনা পরবর্তী বিশ্বে খাদ্য সংকটের আশঙ্কা করছে। তবে বাংলাদেশে খাবারের কোনো সংকট হবে না। আউশের বাম্পার ফলন হয়েছে। বন্যায় আমন ক্ষতিগ্রস্ত হলেও বন্যা পরবর্তী আমন ব্যবস্থাপনা এবং আগামী বোরো মৌসুমে হাইব্রিড ধান উৎপাদনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে। তবে সে ক্ষেত্রে ধানের উৎপাদন বাড়াতে অবশ্যই উন্নত জাত ব্যবহারের পরামর্শ দেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান।