বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


আবুবকর সিদ্দীক:বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টার দিকে বিসিক বরিশালের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসন এ সভার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার ‌বিভা‌গের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম।এতে বিশেষ অতিথি ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাওফিকুল আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. নুরুল আলম, বিসিক বরিশালের উপ-মহাব্যবস্থাপক মো. জালিস মাহমুদসহ উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, ব্যবসায়িক প্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল।শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জেলা প্রশাসনের পক্ষ থেকে উৎপাদনশীলতার ওপর একটি ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। এরপর অতিথিরা জাতীয় উৎপাদনশীলতা দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

Top