তালতলীতে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণ,বৃদ্ধা গ্রেফতার - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

তালতলীতে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণ,বৃদ্ধা গ্রেফতার


মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ১১ বছরের এক পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে সোবাহান (৬৫) নামের এক বৃদ্ধা গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়েছে।শুক্রবার(০৩ অক্টোবর) বেলা ১১ টায় ওসি কামরুজ্জামান ধর্ষণের বিষয় মামলা হয়েছে বলে নিশ্চিত করেন।পুলিশ ও স্থানীয় সৃত্রে জানা যায়,উপজেলার লালুপাড়া এলাকার মৃত্যু আবদুল কাশেম মাস্টারের ছেলে সোবহান হাওলাদার ফকিরহাট বাজারে মুদিমনহরী দোকান দিয়ে আসছে। ঔ বাজারের তার দোকানের পাশেই ইদুপাড়া এলাকার দিনমজুর আবুল কালামের ৫ ম শ্রেণীর পড়ুয়া ১১ বছরের মেয়ে বাজার করতে গেলে চলতি বছরের গত ২৮ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩ টার দিকে সোবহান হাওলাদার মেয়েটিকে ডেকে জোরপূর্বক ধর্ষণ করেন।এসময় শিশুটির ধস্তাধস্তিতে মুখের বাঁধন খুলে গেলে শিশুটির ডাক চিৎকারে ও কান্নার শব্দে পাশের শাকিল নামের এক যুবক দৌঁড়ে এসে শিশুটিকে উদ্ধার করে। শাকিল কে এইঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেওয়া হয়।বিষয়টি ঔ মেয়ের পরিবারকে বলে দেওয়াতে শাকিলকেও মারধর করে করেন তিনি এতে আহত হয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি হয়। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন সময় সমঝোতার চেষ্টা করেন সোবাহান।

এদিকে মেয়ের বাবা দিনমজুর আবুল কালাম গতকাল (০২ সেপ্টেম্বর) রাতে তালতলী থানায় নারী নির্যাতন দমন আইনের ২০০০ এর ৯(১) ধারার ধর্ষণ মামলা দায়ের করেন। এ ঘটনায় বৃদ্ধকে ফকিরহাট বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।শিশুটির মা বলেন আমার মেয়ের সাথে যে ন্যাক্কারজনক ঘটনার বিচার চাই।তালতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, শিশু ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে একই সাথে অভিযুক্ত বৃদ্ধাকে গ্রেফতার করা হয়েছে।ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য বরগুনা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Top