করোনায় আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে - Alokitobarta
আজ : মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে


এবি সিদ্দীক ভুইয়া:দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৩০৫ জনে।এছাড়া নতুন করে শনাক্ত হয়েছে আরো ১হাজার ৩৯৬ জনের দেহে।এখন পর্যন্ত মোট শনাক্ত হলো ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন।সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৯ জন।মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৮ হাজার ৬২৭শুক্রবার(২ অক্টোবর)বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক(প্রশাসন)অধ্যাপক ডা.নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর একদিন আগে বৃহস্পতিবার(১ অক্টোবর)দেশে আরো ১ হাজার ৫০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরো ২১ জন।এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি ৪৪ লাখ ৮৪ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ২৭ হাজার।

Top