হাসনাত আব্দুল্লাহ’র সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

হাসনাত আব্দুল্লাহ’র সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত


বরিশাল প্রতিনিধি:পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি(মন্ত্রী পদমর্যাদায়) ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির জেষ্ঠ্য সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির রোগ মুক্তি কামনায় বরিশাল মহানগর ১০ নং শ্রমিকলীগ নেতা সোহেল খানের আয়োজনে হাসনাত আব্দুল্লাহ’র সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মহানগর ১০ নং শ্রমিক লীগের আয়োজনে আজ শনিবার আসর বাদ চাঁদমারি কেডিসি কার্গোঘাটে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।এতে শ্রমিক লীগে নেতা সোহেল খান বলেন, দক্ষিণ অঞ্চলের মাটি ও মানুষের নেতা আবু হাসনাত আবদুল্লাহ। দেশের জন্য তার অনেক অবদান রয়েছে। ১৫ আগস্টের ভয়াল কালোরাতের একজন প্রত্যক্ষদর্শী সে। সেই রাতে তার বাবা শাহাদাৎ বরন করছেন। আবু হাসনাত আবদুল্লাহ পার্বত্য শান্তি চুক্তির রূপকার। তার অবদান এদেশের মানুষ কখনো ভুলতে পারবেনা।

দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড শ্রমিক লীগের সাজান চৌধুরী, ইউছুব খান, দেলোয়ার হোসেন দিলু, কবির,দেলোয়ার,নিজাম বেপারী।উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর রাতে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন আবুল হাসনাত আব্দুল্লাহ। এরপর অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে সে অনেকটা সুস্থ। আবুল হাসনাত আব্দুল্লাহর স্ত্রী সাহান আরা আব্দুল্লাহ চলতি বছরের ৭ জুন ইন্তেকাল করেন। তার বড় ছেলে সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Top