হলে অবস্থানরত কুবির সকল শিক্ষার্থীদেরকে জরুরি ভিত্তিতে হল ত্যাগের নির্দেশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

হলে অবস্থানরত কুবির সকল শিক্ষার্থীদেরকে জরুরি ভিত্তিতে হল ত্যাগের নির্দেশ


কুবি প্রতিনিধিঃকরোনা মহামারির মাঝে পরিবহন ব্যবস্হা স্বাভাবিক হওয়ার ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) যে সকল শিক্ষার্থীরা শিক্ষা সরঞ্জামসহ প্রয়োজনীয় জিনিস নেয়ার নিমিত্তে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে অবস্থান করছেন সেই সকল শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে হল ত্যাগ করার জন্য বলা হয়েছে।আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, “গত বেশকিছু দিন যাবৎ যেসকল শিক্ষার্থীরা প্রয়োজনীয় জিনিসপত্র নেয়ার নিমিত্তে স্বল্প সময়ের জন্য হলে অবস্থান করছে, অথচ এসময় কালে হলে অবস্থান শিক্ষার্থীদের জন্য কোনভাবেই নিরাপদ নয়। এ সময়ে হলে অবস্থান করা বেআইনি ও প্রশাসনিক আদেশের পরিপন্থী।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এমতাবস্থায় বর্তমানে হলে অবস্থানকারী সকল শিক্ষার্থীদেরকে অনতিবিলম্বে হল ত্যাগ করে নিজ নিজ ব্যক্তিগত আলয়ে গমনের জন্য নির্দেশ প্রদান করছেন এবং শিক্ষার্থীদেরকে হল ত্যাগ করার বিষয়ে হল প্রশাসনকে দ্রুত ব্যবস্হা গ্রহণের জন্য কর্তৃপক্ষের নির্দেশক্রমে বিশেষ অনুরোধ করা হয়েছে।

Top