বরিশালের বাজারগুলোতে অধিকাংশ ভোগ্যপন্যের মূল্য উর্ধ্বমুখী - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালের বাজারগুলোতে অধিকাংশ ভোগ্যপন্যের মূল্য উর্ধ্বমুখী


♦ সুযোগে সিন্ডকেট বানিজ্য♦ অনেক পন্যই কিনতে হচ্ছে চড়া মূল্যে
রেদওয়ান শাওন:বরিশালের বাজারগুলোতে অধিকাংশ ভোগ্যপন্যের মূল্য উর্ধ্বমুখী। নির্দিষ্ট কয়েকটি ভোগ্যপন্য ছাড়া অনেক পন্যই কিনতে হচ্ছে চড়া মূল্যে। সবথেকে বড়ো সিন্ডকেট হচ্ছে পেঁয়াজে। এখনও খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। আদা বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২৩০ টাকা। এদিকে সব ধরনের চালে দাম বেড়েছে ৫ থেকে ১৫ টাকা। এছাড়াও রসুন ১২০ থেকে ১৩০ টাকা, ভোজ্য তেল ১১০ টাকা, চিনির মূল্য ৬০ টাকা ও প্যাকেটজাত খাদ্য সামগ্রীর মূল্যও উর্ধ্বমুখী। তবে আটা ও ময়দার দাম কিছুটা স্হিতিশীল অবস্হায় রয়েছে। কয়েকদিন আগে তা কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে। খোঁজ নিয়ে দেখা যায়, খুচরা ব্যাবসায়ীরা দুষছেন পাইকারি ব্যাবসায়ীদের। পাইকারি ব্যাবসায়ীরা দুষছেন আমদানিকারকদের। এসব পাইকারি ব্যাবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে পন্যের মূল্য সামান্য বাড়তেই খুচরা ব্যাবসায়ীরা পন্যের মূল্য অনেকগুন বাড়িয়ে দেয়। আমদানিতে যা বৃদ্বি পায় প্রান্তিক পর্যায়ে গিয়ে তা ৩ থেকে ৫ গুন পর্যন্ত বাড়ে। অপরদিকে দেখা যায় আমদানিকারকদের অভিযোগ দেশীয় পন্যের পর্যাপ্ত সরবরাহ না থাকায় বিদেশ থেকে ভোগ্যপন্য আমদানি করতে করোনা পরবর্তী সময়ে নানা অজুহাত শুনতে হচ্ছে রপ্তানিকারকদের। তাছাড়া বিভিন্ন পর্যায়ে হয়রানিরও স্বীকার হতে হচ্ছে তাদের। বিশেষ করে ভোগ্যপন্য এলসি করার পর সমপরিমান পন্য না দিয়ে পরিমানে কম দিচ্ছে। ফলে পন্যের প্রতি কেজিতে বেশি দাম পড়ে যাচ্ছে। তবে তাদের দাবী কেজিতে যে পরিমান দাম বৃদ্বি পায়, ওই পন্য খুচরা বাজার পর্যন্ত যেতে না যেতেই দাম কয়েকগুন বৃদ্বি পাচ্ছে। বরিশালের পোর্টরোডের আমদানিকারক প্রতিষ্ঠানের এক স্বত্বাধিকারী নাম না প্রকাশ করা শর্তে বলেন, পাইকারি বাজারে বর্তমানে আমরা ৬৫ থেকে ৬৮ টাকায় দেশি পেঁয়াজ বিক্রি করছি। বলতে গেলে পেঁয়াজ বিক্রি খুবই কম। ফলে খুচরা বাজারে পেঁয়াজ কেজিপ্রতি ৯০ থেকে ১০০ টাকা হওয়ার কোনো সুযোগ নেই। খুচরা ব্যাবসায়ীরা এটা কেনো করছে তা বাজার মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিতদের খতিয়ে দেখা উচিৎ। খুচরা ব্যাবসায়ীরা কতো টাকা পাইকারি ক্রয় করে আর কতো টাকা বিক্রি করছে তাদের মেমো দেখলেই বিষয়টি পরিস্কার হবে। ভোগ্যপন্যের দাম বাড়লে শুধু পাইকারি বিক্রেতাদের উপর দোষ চাপানো উচিৎ নয়। এদিকে আরেক পাইকারি ব্যাবসায়ী বলেন, বর্তমানে ভারতে পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ রুপিতে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৬০ থেকে ৭০ টাকা। ভারতের পেঁয়াজ আমদানি চালু থাকলে বরং বাংলাদেশে দাম আরো বৃদ্বি পেতো। ভারতের পেঁয়াজ বন্ধ থাকায় আমরা কম দামে পেঁয়াজ বিক্রি করতে পারছি। তবে ভোক্তা পর্যায়ে সঠিক দামে ভোগ্যপন্য পেতে সরকারের খুচরা বাজার মনিটরিং জোরদারের দিকে নজর দেয়া উচিৎ বলে মনে করেন এ ব্যাবসায়ী। এদিকে ক্রেতা সাধারন বলেন, খুচরা বাজার মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থা বিশেষ করে ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট), ভোক্তা অধিকার অধিদফতর, স্হানীয় প্রশাসনসহ যারা দায়িত্বে থাকেন, তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন সাধারন ক্রেতারা। তারা বলেন শক্তভাবে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকলে পাইকারি ব্যাবসায়ী ও খুচরা ব্যাবসায়ী যেই হোক না কেনো ভোগ্যপন্য বৃদ্বির এমন সিন্ডিকেট তারা করতে পারতো না। সাধারন ক্রেতাদের দাবি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষনার সাথে সাথেই আমাদের দেশে পেঁয়াজের দাম বৃদ্বি পেয়েছে এমনটা কথা নয়। তবে বাজার ব্যাবসায়ীরা মনগড়া দাম বাড়িয়ে সিন্ডিকেট করছে।

এদিকে ক্রেতা সাধারন আরও দাবি করে বলেন, সরকারি মূল্যে টিসিবি থেকে পেঁয়াজ ৩০ টাকা, চিনি ৫০ টাকা, ভোজ্য তেল ৮০ টাকা, মশুর ডাল ৫০ টাকায় কিনতে পারছে পাবলিক – তাহলে বাজারের দোকানে এতো দাম কেনো থাকবে। জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের এক কর্মকর্তা জানান, বাংলাদেশে ৫ লাখ মেট্রিক টন পেঁয়াজ কৃষকের বাড়ি বাড়ি স্টোক করা আছে। চাইলেই কৃষকের ঘরে ঘরে অভিযান পরিচালনা করা সম্ভব নয়, এমনকি এটা অনেকেই পজেটিভলি নেবে না। ব্যাবসায়ীদের কারসাজির কারনে ভোগ্যপন্যের বিশেষ করে পেঁয়াজের দাম বৃদ্বি পেয়ে থাকলে তা অবশ্যই নিয়ন্ত্রনে আসবে। এ বিষয়ে বরিশাল জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের সহকারি পরিচালক শাহ্ সোয়াইব হোসেন বলেন, প্রতিদিন অভিযান পরিচালনা করা হয়। শুক্রুবার বরিশাল সদর উপজেলার সাহেবেরহাটে অভিযান চালিয়ে ৫টি ব্যাবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, এসব সিন্ডিকেট বন্ধ করতে আমাদের অভিযান পরিচালনা অব্যাহত আছে। বরিশাল জেলা প্রশাসক’কে (ডিসি) ফোন করলে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ফোন ব্যাস্ত পাওয়া যায়।

Top