আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ


এবি সিদ্দীক ভুইয়া:বরিশালে চুরি হওয়া দু’টি গরুসহ কবির হাওলাদার (৪২) নামে আন্তঃজেলা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।শুক্রবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।কবির ঝালকাঠীর কাঁঠালিয়া উপজেলার আমড়াবুনিয়া গ্রামের বাসিন্দা।খাইরুল আলম জানান, গত ৬ জুলাই দিনগত রাতে এয়ারপোর্ট থানার ডেফুলিয়া এলাকার বাসিন্দা মনির হাওলাদারের বাড়ি থেকে আটটি গরু চুরি হয়ে যায়। এ বিষয়ে গত ৯ জুলাই এয়ারপোর্ট থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। পরে তার নির্দেশে উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রায়হানুর রহমান তথ্য প্রযুক্তির মাধ্যমে তদন্ত করে কাঁঠালিয়া থানার আমড়াবুনিয়া এলাকা থেকে গত ১ অক্টোবর রাতে গরু চুরি চক্রের সদস্য কবিরকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বাদীর চুরি হওয়া কালো দু’টি গরু উদ্ধার করা হয়। আটক কবিরকে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এর আগে এ ঘটনার সঙ্গে জড়িত চোর চক্রের প্রধান সদস্য মো. শাহ আলম ও বড় রেজাউলকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, কবিরকে আটক করা হয়। এদের মধ্যে চোর চক্রের অন্যতম সদস্য বড় রেজাউল গরু চুরির কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।উপ-পুলিশ কমিশনার জানান, মামলার বাদীর চুরি হওয়া আটটি গরুর মধ্যে দু’টি উদ্ধার করা হয়েছে। চুরি হওয়া বাকী গরুগুলো উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।এসময় আরও উপস্থিত ছিলেন- এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ বিন আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মো. ফয়সাল প্রমুখ।

Top