মহিষলুটি-নওগাঁ সড়কের বেহাল অবস্থাঃ চরম দূর্ভোগে এলাকাবাসী
ওমর ফারুক, চলনবিল প্রতিনিধি :সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম সড়ক মহিষলুটি থেকে হাট নওগাঁ পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার রাস্তার ব্যপক করুণ দশা। যার দরুন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসী সহ অসংখ্য মানুষের। কারণ, মহিষলুটি বাজারে প্রতিদিন ভোরে বসে চলনবিলের অন্যতম বৃহৎ মাছের আড়ৎ। এই মাছের আড়তে প্রতিদিন অসংখ্য ক্রেতা-বিক্রেতার সমাগম হয় বিধায় এই বাজারের সড়কে নানান যানবাহনের চলাচল হয়। এছাড়া নওগাঁ বাজারে প্রতি বৃহস্পতিবার চলনবিলের অন্যতম বৃহৎ হাট অনুসঠিত হয়। এই হাটেও হাজারো ক্রেতা-বিক্রেতার সমাগম হয় এবং লক্ষ-লক্ষ টাকা কেনাবেচা হয়। আর এই হাটকে কেন্দ্র করে উক্ত সড়কে শত শত বিভিন্ন যানবাহন চলাচল করে। সরজমিনে দেখা যায়, মহিষলুটি থেকে হাট নওগাঁ পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার পুরো সড়কজুড়েই বিভিন্ন জায়গায় জায়গায় ভাংগা,গর্ত,পিচ নাই। আর এই মূহুর্তে বর্ষা মৌসুম চলমান বিধায় উক্ত সড়কে পানি জমে যাতায়াতে ব্যপক বিঘ্ন সৃস্টি করছে, এতে চরম দুর্ভোগে পরছে এলাকাবাসী সহ হাটে আগত ক্রেতা-বিক্রেতা গণ। উল্লেখ্য, এই সড়ক দিয়ে শুধু মাত্র তাড়াশ বা নওগাঁ ইউনিয়নবাসী নয়, এই সড়ক দিয়ে উল্লাপাড়া, ভাংগুড়া, চাটমোহর উপজেলার বাসিন্দারা নিয়মিত যাতায়াত করছে। আরও জানা যায়, নওগাঁ হাট সংলগ্ন রয়েছে হযরত শাহ শরীফ জিন্দাণী (রহঃ) মাজার। এই মাজারে প্রতিদিন ই অসংখ্য মানুষের সমাগম হয়, বিশেষ করে, প্রতি শুক্রবার হাজারো মানষের আগমন হয়।
ফলে শুধু মাত্র এলাকাবাসী বা হাটের ক্রেতা-বিক্রেতা গণের নয়, মাজারে আগত দর্শণার্থীদেরও ব্যাপক ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, মহিষলুটি থেকে হাট নওগাঁর প্রায় ৩.৫ কিলোমিটার সড়ক সাধারণ ভ্যানে যেতে দশ মিনিট লাগত। কিন্তু সড়কের বেহাল অবস্থার দরুন উক্ত সড়কে প্রতিদিন ব্যাপক যানজটের সৃস্টি হচ্ছে বিধায় উক্ত সড়ক পারি দিতে অনেক সময় ক্ষেপণ হচ্ছে। এতে করে ব্যাপক ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে সকলকে। তবে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে রোগীদের। কারণ তারা যথা সময়ে ডাক্তার দেখাতে ব্যর্থ হচ্ছে। এলাকাবাসী, ব্যবসায়ী সহ সাধারণ জনগণ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে উক্ত সড়ক সংস্কারের জন্য।