বরিশালে পথশিশুদের মাঝে খাবার বিতরণ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বরিশালে পথশিশুদের মাঝে খাবার বিতরণ


নিজস্ব প্রতিবেদক : অভিযাত্রিক ব্লাড ব্যাংকের উদ্যােগে বরিশাল নগরীতে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আলোর সন্ধানে নামক সংগঠনের সহযোগিতায় শুক্রবার (২ অক্টােবর) বরিশাল মুক্তিযোদ্ধা পার্কে আয়োজিত অনুষ্ঠানে পথশিশুদেরকে শিক্ষার ক্ষেত্রে উৎসাহিত করা হয়। এবং বিভিন্ন সচেতনতামূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুণ সমাজসেবক,সাবেক ছাত্রনেতা মিঠুন হালদার।

অভিযাত্রিক ব্লাড ব্যাংক বরিশাল শাখার পরিচালক সজিব মুনশীর পরামর্শে অনুষ্ঠান পরিচালনা করেন অভিযাত্রিক ব্লাড ব্যাংকের ইভেন্ট পরিচালক রাইসুল ইসলাম রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভিযাত্রিক ব্লাড ব্যাংকের উপদেষ্টা শহিদুল ইসলাম, উপদেষ্টা শাহাদাত হোসেন,গাজী ইমরান, সাইফুল খান, ইসরাত জাহান বিথী।

Top