আবুল হাসনাত আব্দুল্লাহ্’র সুস্থতা কামনায় টুঙ্গীবাড়িয়ায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:দক্ষিণ বাংলার প্রাণপুরুষ, সাবেক চিফ হুইপ, বরিশাল জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও মাননীয় এমপি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ’র শারীরিক সুস্থতা কামনায় টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের স্লুইজগেট জামে মসজিদে বরিশাল জেলা ছাত্রলীগের অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম লেলিনের উদ্যোগে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ জাহিদুল ইসলাম সেলিম, বীর মুক্তিযোদ্বা সিরাজুল ইসলাম, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মাছুস খাঁন, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ কাসেম আঁকন,সাহেবেরহাট শেখ রাসেল স্মৃতি সংসদ ও পাঠাগারের সাধারন সম্পাদক সুজন খাঁন, সদর উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ রেদওয়ান শাওন, মাওলানা আল্ আমিন সহ টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় মুরুব্বিগণ উপস্তিত ছিলেন।
এসময় দোয়া মাহফিলে আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ’র শারীরিক সুস্থতা কামনায় সকলে মহান আল্লাহ্’র নিকট দোয়া প্রার্থনা করা হয়। বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা যায়।