যুগের সাথে তাল মিলিয়ে আর্মস সম্পর্কে আরও ভালো জ্ঞান নিয়ে নিজের নিরাপত্তা - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

যুগের সাথে তাল মিলিয়ে আর্মস সম্পর্কে আরও ভালো জ্ঞান নিয়ে নিজের নিরাপত্তা


এবি সিদ্দীক ভুইয়া:বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন,যুগের সাথে তাল মিলিয়ে আর্মস সম্পর্কে আরও ভালো জ্ঞান নিয়ে নিজের নিরাপত্তা ও অন্যের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।মাননীয় আইজিপি মহোদয় অস্ত্র প্রশিক্ষণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন।তিনি আরও বলেন,চাকুরী পেয়েছি বেতন রেশনসহ সুবিধা পাই ভেবে বসে থাকলে চলবে না। প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলে দেশের জনগণের তথা রাষ্ট্রের পেশাদার কর্মচারী হিসেবে মানুষের সেবা নিশ্চিত করতে হবে। দেশকে উন্নত করতে হবে।বৃহস্পতিবার (১ অক্টোবর) বরিশাল মেট্রোপলিটন পুলিশ অফিসারদের অস্ত্র পরিচালনায় আরও দক্ষ করার লক্ষ্যে পিওএম ব্যারাকে ১২ দিন মেয়াদী “Training On Firing of Arms ” শীর্ষক প্রশিক্ষণ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর এন্ড পিএমটি) রুনা লায়লার পরিচালনায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) খাঁন মুহাম্মদ আবু নাসের, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার এন্ড স্টেট প্রকৌশলী) শাহেদ চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (ফোর্স এন্ড কাউনিয়া থানা) মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (সাপ্লাই)মোঃ ইব্রাহীমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Top