করোনা মুক্ত হলো,বরিশাল (৪) আসনের সাংসদ পঙ্কজ নাথ
হিজলা প্রতিনিধিঃকরোনামুক্ত হলেন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক,বরিশাল ৪(হিজলা-মেহেন্দিগঞ্জ)আসনের সংসদ সদস্য পংকজ নাথ।আজ বৃহস্পতিবার বিকালে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।অন্য কোন উপসর্গ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষের ছাড়পত্র নিয়ে রাত ৯ টার দিকে বাসায় যাবেন।
তার অসুস্থর খবরে আওয়ামী লীগ,কৃষক লীগ,স্বেচ্ছাসেবক লীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মীসহ দেশবাসী,এবং হিজলা মেহেন্দিগঞ্জ এলাকার সর্বস্থরের জনগণ যারা দোয়ার আয়োজন করেছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষ করে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক,নার্সসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।উল্লেখ্য,গত ১৮সেপ্টেম্বর শুক্রবার করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পান।পরবর্তীতে ঢাকার বঙ্গবন্ধু মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় তিনি চিকিৎসা নেন।