অভিযান চালিয়ে ৩৪০ কেজি(৩০,৬০০ মিটার)নিষিদ্ধ কারেন্ট জালসহ ১জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

অভিযান চালিয়ে ৩৪০ কেজি(৩০,৬০০ মিটার)নিষিদ্ধ কারেন্ট জালসহ ১জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে


এবি সিদ্দীক ভুইয়া:বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৪০ কেজি(৩০,৬০০ মিটার)নিষিদ্ধ কারেন্ট জালসহ ১জন ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ইলিশ নিরোধের মাধ্যমে ইলিশের স্বাভাবিক উৎপাদন ব্যহত হচ্ছে এমন অপর্কমের বিরুদ্ধে র‌্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮ এর একটি দল।জানা গেছে, বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের ০৫নং ওয়ার্ডস্থ রামকাঠী সাকিনস্থ মোঃ মামুন হাওলাদার এর নিজ বসত বাড়ীর মধ্যে থেকে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

আজ বৃহস্পতিবার(১লা অক্টোবর)দুপুরে র‌্যাবের মেইল বার্তায় জানা যায়,গ্রেফতারকৃত ব্যক্তি বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠি গ্রামের মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদারের পুত্র মোঃ মামুন হাওলাদার(৩৩)।এঘটনায় র‌্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ জিল­ুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সং/২০১৩) এর ৫(২)(ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়ের করেন।

Top