করোনায় আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন - Alokitobarta
আজ : বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) শিল্পে গ্যাস সংকট কাটছেই না,তেল কিনতে ৬৫০০ কোটি টাকা চায় পিডিবি নির্বাচনের পরিকল্পনা নভেম্বর ধরে আগানো হচ্ছে জ্যেষ্ঠতার তালিকায় ২৫৭ ‘অনিয়মিত’ প্রকৌশলী ! এলজিইডিতে বিধিবিধান অমান্যের প্রতিযোগিতা ডিলারদের ঘরে কর্মকর্তাদের কীসের এত খাওয়াদাওয়া,সার সংকটে হয়রান কৃষক অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ সরকারের বর্তমান কাঠামো আড়াইতলা বা আড়াই স্তরবিশিষ্ট

করোনায় আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন


আলোকিত বার্তা:সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন।এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫০৮ জন।বৃহস্পতিবার(১ অক্টোবর)বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।মারা যাওয়া ২১ জনের মধ্যে পুরুষ ১৬ ও নারী পাঁচজন। তাদের মধ্যে হাসপাতালে ১৮ ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ২৭২ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৮ পরীক্ষাগারে ১১ হাজার ৪১০টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১১ হাজার ৪২০টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫০৮ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬৪ হাজার ৯৮৭ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৯ হাজার ৭৫।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৯১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৭৭ হাজার ৭৮ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৬৩ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৯১ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ৭৯ (৭৭ দশমিক ৩৮শতাংশ) ও নারী এক হাজার ১৯৩ জন (২২ দশমিক ৬২ শতাংশ)।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে,গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২১ জনের ম‌ধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৪ জন।বিভাগ অনুযায়ী মৃত ২১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১১,চট্টগ্রামে তিন,রাজশাহীতে পাঁচ এবং রংপুর বিভাগে দুইজন র‌য়ে‌ছেন।

Top