একাদশ সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে’-টিআইবির দেয়া এমন প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক নয় - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

একাদশ সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে’-টিআইবির দেয়া এমন প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক নয়


আলোকিত বার্তা:একাদশ সংসদে একচ্ছত্র ক্ষমতার চর্চা জোরদার হয়েছে’-টিআইবির দেয়া এমন প্রতিবেদন সঠিক ও তথ্যভিত্তিক নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার রাজধানীর সেতুভবনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলগুলোর সদস্য সংখ্যা কম হলেও তাদের পর্যাপ্ত সময় দেয়া হচ্ছে, সব কার্যক্রমে তারা অংশ নিচ্ছে।তিনি বলেন, জনগণের ভোট নিয়ে তারা যদি আসন সংখ্যা বাড়াতে না পারে তার দায় তো সংসদের নয়।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এমপিদের মধ্যে কেউ আইনজীবী, চিকিৎসক আবার কেউ ব্যবসার সঙ্গে জড়িত, জনগণের আস্থা ও সমর্থন নিয়ে তারা সংসদে এসেছেন এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নিচ্ছেন, তা তো অপরাধ নয়।

উপনির্বাচনে বিএনপির প্রার্থীদের ভয়ভীতি দেখানো হচ্ছে দলটির এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটি তাদের চিরাচরিত অভিযোগ।ঢাকার উপনির্বাচনে বিএনপির শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তারা শেষ পর্যন্ত মাঠে থাকবে কিনা তা জনগণ বিশ্বাস করতে পারছে না।বিএনপি শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকুক তা আমরাও চাই, জনগণ যে রায় দেবেন তা আমরা মেনে নেব বলে বিএনপিকে আশ্বস্ত করেন ওবায়দুল কাদের।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও নির্মাণ ব্যয় কমিয়ে কাজের গুণগত মান বৃদ্ধি করতে হবে।মন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Top