মির্জাগঞ্জে ভাসমান বেডে সবজি চাষে,কৃষক সফল - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

মির্জাগঞ্জে ভাসমান বেডে সবজি চাষে,কৃষক সফল


মোঃ ফারুক খান,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ সমতল ভুমিতে সবজিচাষ করে হয়তো অনেকই সফলতা পেয়েছে। হয়েছে লাভবান ও।কিন্তু এই প্রথম মির্জাগঞ্জউপজেলার চত্রা গ্রামে ভাসমান বেডে সবজি চাষ। এর পূর্বে কখনো এমন পদ্ধতিতেসবজি চাষ করা হয়নি। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির পাশের জমিতে থৈ থৈপানি। কচুরিপানা ভরে থাকায় বছরের প্রায় ছয় মাস এ জমিতে কোনো ফসল চাষ করতেপারতেন না শাহাজাদা। অথচ এ বছর তিনি জলমগ্ন এ জমির কচুরিপানা স্তূপ করেকলাগাছের ভেলার মতো ধাপ তৈরি করে তার ওপর উন্নত পদ্ধতিতে লাউ, ঝিঙে, বরবটি,লালশাক, ডাটাশাক সহ বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করে সফলতা পেয়েছেন। তাকেদেখে আশপাশের মানুষও ভাসমান বেডে সবজি চাষে উৎসাহিত হয়েছেন।কৃষক শাহাজাদা জানান, তিনি মির্জাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরেরপরামর্শ ও সহযোগিতায় এ বছর জলাবদ্ধ জমিতে কচুরিপানা দিয়ে ভাসমান বেডতৈরি করে সবজি চাষে উৎসাহিত হন। তিনি পাশাপাশি পাঁচটি ভাসমান বেডেসবজি চাষ করেছেন।

পানির ওপর কচুরিপানা স্তরে স্তরে সাজিয়ে ৩০ হাত লম্বা, চারহাত চওড়া ও তিন হাত উঁচু করে প্রতিটি বেড তৈরি করা হয়েছে বলে তিনি জানান।মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভাসমান বেড তৈরির জন্য প্রশিক্ষণেরপাশাপাশি প্রয়োজনীয় বীজ, ফেরোমন ফাঁদ ও অন্যান্য উপকরণ দেয়া হয়। এ বেড থেকেএ পর্যন্ত তিনি ব্যাপক পরিমান লালশাক,ডাটাশাক ও বরবটি বিক্রি করেছেন।বর্তমানে লাউ, ঝিঙ্গে,চিচিঙ্গাসহ কয়েকটি সবজি আছে। অল্পতেই এসব সবজিবিক্রি করতে পারবেন বলে তিনি জানান।এ প্রদর্শনী করতে প্রায় ১ লক্ষ টাকার মতো ব্যয়হয়েছে। এ পদ্ধতি তিনি সবজি চাষ করায় সমতল জমি থেকে কয়েক গুন লাভ হবে বলেজানান।পরবর্তী সে এই পদ্ধতিই বর্ষা মৌসুমী সবজি চাষ করবে এবং অন্য কৃষকদেরএই পদ্ধতিতে চাষে উৎসাহিত করবে।তিনি আরও বলেন, এলাকার উপসহকারী কৃষিকর্মকর্তা সময় সবজি দেখাশুনা করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।মির্জাগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরাফাত হোসেন জানান, ভাসমান
বেডে সবজি চাষ একটি লাভজনক প্রযুক্তি। এ পদ্ধতিতে জলমগ্ন পতিত জমি চাষেরআওতায় আনা যায়। এটি পরিবেশবান্ধব ও জৈব পদ্ধতি। এ পদ্ধতিতে খুব কম সার ওবালাইনাশক ব্যবহার করে সবজি উৎপাদন করা যায়। চাষের খরচ তুলনামূলকভাবে কম। এতেজলাবদ্ধ এলাকার কচুরিপানা ও জলজ আগাছার সদ্ব্যবহার হয়।

তিনি আরো জানান, উপজেলার নিচু এলাকায় খাল ও বিলে বর্ষা মৌসুমে জুন থেকেনভেম্বর মাস পর্যন্ত প্রায় ছয় মাস সাধারণত জলমগ্ন ও পতিত থাকে। এ সময় এসবএলাকার জমি কচুরিপানা ও জলজ আগাছায় পূর্ণ থাকে। জলমগ্ন জমিতে কোনোফসল চাষ করা সম্ভব হয় না।নিচু এলাকার এসব জলমগ্ন পতিত জমি চাষের আওতায় আনার লক্ষ্যে মির্জাগঞ্জউপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এই প্রথম ভাসমান বেডে সবজিপ্রদর্শনী স্থাপনের কর্মসূচি নেয়া হয়েছে।শাহাজাদা একজন শিক্ষিত কৃষক। তাইতাকে এই পদ্ধতিতে সবজি চাষে উৎসাহিত করা হয়।পদর্শনীটি পরিদর্শন করে দেখা যায়সবুজ সবজিতে ভরপুর প্রদর্শনীটি। আশা করছি আগামীতে আরো ব্যাপক এলাকায়ভাসমান বেডে সবজি চাষ করবে কৃষকরা।

Top