মির্জাগঞ্জে পিতা-পুত্রকে কুপিয়ে জখম
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি:পটুয়াখালীর মির্জাগঞ্জে জমির বিরোধকে কেন্দ্র করে সংখ্যালঘু পিতা-পুত্রকেকুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।বুধবার রাতে উপজেলার কাকড়াবুনিয়াইউনিয়নের দক্ষিন কাকড়াবুনিয়া এলাকায় এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। আহতদেরউদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হচ্ছে- লক্ষী কান্তরায়(৭০) ও ছেলে প্রান্তশ রায়(৩০)। আহতরা জানায়,উপজেলার উত্তর চালিতাবুনিয়াগ্রামের লক্ষী কান্ত রায়ের সাথে একই গ্রামের রাখাল সরকারের সাথে একটি জমিনিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলোমান আছে।রাখাল আমার জমির পাশে থাকা তার একখন্ড জমি বিক্রি করে স্থানীয় জিনু মুন্সিরছেলে সুধী ব্যাবসায়ী মোঃ নাসিরের কাছে। কিন্তু নাসির তাদের সীমানা ভেঙ্গেআমাদের জমির ভিতর প্রবেশ করে জোর পূর্বক ভোগদখল করে আসছিল। আমরা এরপ্রতিবাদ করলে ওরো আমাদের উপর ক্ষিপ্ত হয়।
ঘটনার দিন বুধবার রাতে আমি ও আমারছেলে প্রান্তোশ কাককড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের সামনে সিংবাড়ি থেকেবাড়ি ফেরার পথে দক্ষিন কাকড়াবুনিয়া এলাকায় পৌছলে পূর্ব শত্রæতার জেরহিসেবে নাসির ও তাঁর দলবল নিয়ে এলোপাতাড়ি দা দিয়ে আমাদের কুপেিয়গুরুত্বর আহত করে। আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসেআমাদেরকে উদ্ধার করে মির্জাগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এব্যাপারে মোঃ নাশিরবলেন, আমি ঘটনার সময়ে এখানে ছিলাম না। মির্জাগঞ্জ থানার ওসি এম আরশওকত আনোয়ার ইসলাম জানান, এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। দোষীদের বিরুদ্ধেযথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।