হাসানাত আব্দুল্লাহ আইসিইউতে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

হাসানাত আব্দুল্লাহ আইসিইউতে


এবি সিদ্দীক ভুইয়া:সংসদ সদস্য,পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ)চিকিৎসাধীন।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালটির আইসিইউতে হয়েছে।

আবুল হাসানাত আবদুল্লাহর চিকিৎসায় নিয়োজিত স্কয়ার হাসপাতালের এক চিকিৎসক জানান, হাসপাতালে ভর্তির পর জরুরি বিভাগ থেকে তাকে প্রথমে নেওয়া হয় আইসিইউতে। ইসিজির রিপোর্টে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে সমস্যা ধরা পড়েছে। রাতে তার শরীরে অক্সিজেনের মাত্রা ৭০ এ নেমে গিয়েছিল। পিএইচ মাত্রা ছিল ৭। তার হার্টের অবস্থা ভালো না থাকায় সতর্কতার সঙ্গে চিকিৎসা দিতে হচ্ছে। ২৪ ঘণ্টা পার না হলে তার শারীরিক অবস্থা সম্পর্কে বলা সম্ভব হবে না।

Top