আসামিদের শাস্তি না হলে সক্রিয় হবে কিশোর গ্যাং - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

আসামিদের শাস্তি না হলে সক্রিয় হবে কিশোর গ্যাং


এবি সিদ্দীক ভুইয়া:বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রায়ে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে কিশোর গ্যাং আবারও সক্রিয় হয়ে উঠবে বলে মনে করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু। আলোচিত এ মামলার রায়ের আগের দিন মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলানিউজকে এ কথা বলেন তিনি।এম মজিবুল হক বলেন, আপনারা জানেন বরগুনায় কিশোর গ্যাং বন্ড গ্রুপের সৃষ্টি হয়েছিল। কিশোর গ্যাং গ্রুপ বরগুনা সরকারি কলেজের সামনে দিবালোকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছিল রিফাত শরীফকে। এ হত্যা মামলার রায়ের মধ্য দিয়ে যদি দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হয় তাহলে কিশোর গ্যাং আবারও সক্রিয় হয়ে উঠবে। রাষ্ট্রপক্ষে আমরা আশাকরি, এ রায়ে অাসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হলে ভবিষ্যতে বরগুনাবাসী এ ধরনের অপতৎপরতা থেকে বাঁচবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, এ মামলা দুই খণ্ডে বিভক্ত। যেখানে প্রাপ্ত বয়স্ক মিন্নিসহ ১০ জন ও অপ্রাপ্তবয়স্ক ১৪ জন আসামি রয়েছে। আমরা প্রাপ্ত বয়স্ক আসামিদের এ খণ্ডে আমরা ৭৬ জন সাক্ষী শনাক্ত করেছি এবং আর্গুমেন্ট করেছি। আমরা আদালতে সমস্ত সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করেছি। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশাবাদী, রায়ে অপরাধীদের মৃত্যুদণ্ড হবে।

Top