আগামী ১লা অক্টোবর ২০২০ইং থেকে সারাদেশের পুলিশের ন্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মোবাইল নম্বর পরিবর্তন হচ্ছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

আগামী ১লা অক্টোবর ২০২০ইং থেকে সারাদেশের পুলিশের ন্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মোবাইল নম্বর পরিবর্তন হচ্ছে


এবি সিদ্দীক ভুইয়া:আগামী ১লা অক্টোবর ২০২০ইং থেকে সারাদেশের পুলিশের ন্যায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের মোবাইল নম্বর পরিবর্তন হচ্ছে।পূর্বের মোবাইল নম্বর পরিবর্তন করে নতুন এক সিরিজের মোবাইল নম্বর পাচ্ছেন পুলিশ সদস্যরা।বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরও জানান,জনগনকে দ্রুত সময়ে কাংক্ষিত সেবা নিশ্চিত করতে আইজিপি থেকে শুরু করে বাংলাদেশ পুলিশের সদস্যদের মোবাইল ফোন একই সিরিজের আওতায় আনতে পুরাতন নম্বর পরিবর্তন করে নতুন নম্বর দেয়া হয়েছে।যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে।উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম আরও জানান,বাংলাদেশ পুলিশের সর্বাগ্রে প্রয়োজন সর্বাধুনিক ও সেরা প্রযুক্তির যোগাযোগ নেটওয়ার্ক। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যোগাযোগের ক্ষেত্রে মোবাইল কমিউনিকেশন অতি গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে বাংলাদেশ পুলিশে বর্তমানে বিভিন্ন সিরিজের মোবাইল নম্বর ব্যবহৃত হচ্ছে। ফলে এসব মোবাইল নম্বরের সঠিকতা নিয়ে একদিকে পুলিশ সদস্যরা যেমন বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে। অন্যদিকে জনগণও বিভ্রান্ত হচ্ছে। এর ফলে পুলিশের কার্যক্রম বিঘিœত হচ্ছে এবং জনগণকে কাংক্ষিত সেবা প্রদান বিলম্বিত হচ্ছে। তাই বাংলাদেশ পুলিশের কমিউনিকেশন সিস্টেমকে একই প্লাটফর্মে নিয়ে আসতে নতুন মোবাইল নম্বর দেয়া হয়েছে।

এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশকে একই সিরিজের তিন লাখ মোবাইল ফোন সংযোগ প্রদান করা হয়েছে।
বিএমপি পুলিশের গুরুত্বপূর্ন পরিবর্তিত নম্বর সমুহ হচ্ছে: পুলিশ কমিশনার:০১৩২০-০৬৪০০০,অতিঃ পুলিশ কমিশনার(হেডকোয়ার্টাস)০১৩২০-০৬৪০০৫,অতিঃ পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন)০১৩২০-০৬৪০০৬,উপ-পুলিশ কমিশনার(সদর দপ্তর)০১৩২০-০৬৪০২০,উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিষ্টিকস)০১৩২০-০৬৪০২২,উপ-পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড প্রসিকিউশন)০১৩২০-০৬৪৩৯০,উপ-পুলিশ কমিশনার(সিএসবি)০১৩২০-০৬৪৫৩০,উপ-পুলিশ কমিশনার (ডিবি)০১৩২০-০৬৫১১০,উপ-পুলিশ কমিশনার(দক্ষিন)০১৩২০-০৬৫৪৪০,উপ-পুলিশ কমিশনার(উত্তর)০১৩২০-০৬৫৫৫০,উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)০১৩২০-০৬৪৬৭০।

Top