ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুবিতে মানববন্ধন অনুষ্ঠিত - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কুবিতে মানববন্ধন অনুষ্ঠিত


কুবি প্রতিনিধি:সারাদেশে ঘটে যাওয়া সকল ধর্ষণের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনটির সভাপতিত্ব করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত। মানববন্ধনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে নেতাকর্মীরা সারাদেশে ঘটে যাওয়া সকল ধর্ষণের তিব্র নিন্দা জানান এবং ধর্ষণের সাথে যারা যারা সম্পৃক্ত সকলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কামনা করেন।

Top