বরিশাল সদর উপজেলায় ৩৬ হাজার ৫ শত ৪৯ কার্ডের চাল বিতারনে ব্যাপক চুরি অভিযোগের তীর ৬৩ ডিলারদের বিরুদ্ধে
মোঃ ফেরদাউস:বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়নের মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব হতদরিদ্র ব্যাক্তিদের রেশনিং ৩৬ হাজার ৫ শত ৪৯ টি কার্ডের চাল বিতারনে ব্যাপক চোরাচুরির খবর পাওয়া গিয়াছে। প্রধানমন্ত্রীর নির্বাচনের বক্তাব্যর এই ১০ টাকা কেজি চাল বিক্রিতে ডিলাররা প্রচন্ড চুরি করছেন যাহার বিরুদ্ধে কোনো প্রকার তদন্তর মাধ্যমে পরিবর্তন হচ্ছেনা। সরেজমিন ঘুরে দেখা গেছে, বরিশাল সদর উপজেলায় ১০ টি ইউনিয়নে ৬৩ জন ডিলার রেশনিং কার্ডের চাল বিতারনে ভারী চোরাচুরিতে মেতে উঠেছে। জানা গেছে, রায়পাশা কড়াপুর, কাশিপুর, জাগুয়া, চরবাড়িয়া, সায়েস্তাবাদ, চরমোনাই, চাদপুরা, চরকাউয়া, টুঙ্গিবাড়িয়া, চন্দ্রমোহন ইউনিয়নের ডিলাররা ৩০ কেজির স্থলে ২৫/২৪ কেজি চাল বিতারনও করতে দেখা যাচ্ছে। চাল কম দেয়ার ঘটনায় ডিলারদের সাথে কথা বললে তারা জানান, গোডাউন থেকে আমাদের চাল কম দেয়া হয় বিধায় আমরাও চাল কম দিচ্ছি। খাদ্য গুদামের কর্মকর্তা জামাল হোসাইন বলেন, গোডাউন থেকে একটি চালও কম দেওয়া হয়না। তবে ডিলারদের দাবি খাদ্য গুদামের লেবার সরদার আলমগীর হোসেন সিন্ডিকেট করে ওজনে চাল বস্তাপ্রতি ১০/৫ কেজি কম দিয়ে থাকেন। আপনারা চাল সঠিকভাবে গুদাম থেকে কেন নিচ্ছেননা প্রশ্নের জবাবে ডিলাররা বলেন, আলমগীর আমাদেরকে কোনো পাত্তা দিচ্ছেনা।গুদামে কোনো প্রকার চাল ওজনে কম দেওয়ার কথা মানছেনা লেবার সরদার আলমগীর বলে জানান ডিলাররা। ডিলার মিরাজ হাং, কবির সিকদার, নান্না আকন, ইমাম হোসেন, বসার মৃধা, আনোয়ার হোসেন মীর, লিটন ফকির, নিজাম, সাইদুর রহমান, সুলতান খলিফা, আনোয়ার আকন, ইসমাইল প্যাদা, মনির গাজী, খলিল ঘড়ামী, রাজিব, কে এম মাজহারুল ইসলাম, এ কে এম খালেদ মোহাম্মদ জায়েদী, মোঃ শাহিন মুন্সি, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম শরীফ, মোঃ শাহীন হাওলাদার, মোঃ মাহতাব গাজী, হুমায়ুন কবির কামাল, হারুন মোল্লা, শাওন, জাব্বার মোল্লা,সায়েম মল্লিক, নান্নু হাং, সরোয়ার , বাহাদুর রাড়ী, সুদেব চন্দ্র, টেনু খন্দকার, মিন্ঠু হাং, নুরুল ইসলাম, মোঃ শাহিন গাজী, আবুল কালাম, রুহুল আমীন, আঃ রাজ্জাক হাং, সোহরাব হোসেন, শহিদ চৌধুরি, অপু, মোঃ কুদ্দুস খলিফা, কে এম আনিছুর রহমান, মোঃ মিন্ঠু হাং, মোঃ জাকির হোসেন, খাইরুল আলম, চুন্নু মেম্বার, ফারুক দেওয়ানসহ ৬৩ ডিলার রেশনিং কার্ডের চাল বিতারনে নিয়োজিত রয়েছে।
এদের প্রতেকের ভিতরেই এচাল বিতারনে কম দেয়া হয়েছে। বার বার তদারকি সরকারী দায়ীত্ব থাকা ব্যাক্তিদের জানানো হলে কোনো ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি। তবে টেক অফিসারগন উপস্তিত না থাকলেও চাল বিতারন করা হয়। কিন্তু চাল বিতারন শেষে টেক অফিসারগন মাষ্টাররুলে স্বাক্ষর করে থাকের তিন দিনেরটা এক দিনে। এব্যাপারে বরিশাল সদর ইউএনও বলেন, অনিয়োমের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।