মনে রাখতে হবে দুষ্কৃতিকারী যেই হোক তার দল নেই - Alokitobarta
আজ : শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
পরিত্যক্ত সাবমেরিন ক্যাবল উত্তোলন ঘিরে চাঞ্চল্য, ‘প্রতিরোধ আন্দোলনের’ সংবাদ সম্মেলন পিআইবির ডিজি ফারুক ওয়াসিফের অনিয়ম, দুর্নীতি ও অপসারনের দাবীতে মানববন্ধন7 বানারীপাড়ায় বিএনপি নেতার জামায়াতে ইসলামীতে যোগদান প্রথম পুত্রসন্তান ও দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাংবাদিক আম্মার হোসেন আম্মান জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক মামলার বিচারে ২২ ট্রাইব্যুনাল ‘সংখ্যালঘু’ বা ‘সংখ্যাগুরু’ নয়, সবাইকে বাংলাদেশী ভাবার আহ্বান প্রধানমন্ত্রীর মোহাম্মদ (সা.) ছিলেন চারিত্রিক মাধুর্যতায় অনন্য ঋণের ৩৩ শতাংশই খেলাপি,আ.লীগের ‘দায়’ বিএনপির ‘ঘাড়ে’ র‍্যাব বিলুপ্তে বিল, সংসদে বিতর্ক

মনে রাখতে হবে দুষ্কৃতিকারী যেই হোক তার দল নেই


আলোকিত বার্তা:সম্প্রতি নারী নির্যাতন, গণধর্ষণ নিয়ে একটি রাজনৈতিক দল রাজনীতি করছে।মনে রাখতে হবে দুষ্কৃতিকারী যেই হোক তার দল নেই।সে অপরাধী, তার অপরাধের শাস্তি পেতেই হবে।আমাদের উচিত দুষ্কৃতিকারীদের সামাজিকভাবে বয়কট করা, এতে অপরাধ কমে আসবেসোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিডিয়া ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস-এমডিপি আয়োজিত ‘নারী ক্ষমতায়নে শেখ হাসিনা: বশ্ব নেতৃত্বে বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে একথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।ড. হাছান মাহমুদ বলেন, সম্প্রতি সময়ে ঘটে যাওয়া নানা ঘটনা কেন্দ্র করে এক শ্রেণির রাজনৈতিক নেতারা রাজনীতি করতে চাচ্ছেন। এমসি কলেজের ঘটনা মির্জা ফখরুল ভিন্নখাতে নিয়ে রাজনীতি করছেন। আমরা বলতে চাই, নারী নির্যাতনকারী, দুষ্কৃতিকারীর কোনো দল নেই, এদের সামাজিকভাবে বয়কট করা উচিত।

তিনি বলেন,২০০১ সালে আওয়ামী লীগকে ভোট দেওয়ার অপরাধে প্রতিবন্ধী নারীকেও গণধর্ষণের শিকার হতে হয়েছিল।শত শত নারী নির্যাতন,ধর্ষণের ঘটনা ঘটানো হয়েছিল।বিএনপি কোনো বিচার করেনি।এর পরিবর্তে তারা দলের হয়ে বাহবা দিয়েছিল। আমরা প্রতিটি ঘটনায় আগে দল থেকে বহিষ্কার করেছি,পরে তার উপযুক্ত শাস্তি হয়েছে।এমসি কলেজের ঘটনাতেও অপরাধী যেই হোক তাদের শাস্তি পেতে হবে।তথ্যমন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে দেশ আজ উন্নত হয়েছে। দেশে শিকলবন্দি গণতন্ত্র থেকে মুক্ত হয়ে সত্যিকারের গণতন্ত্র ফিরে এসেছে। প্রধানমন্ত্রী জীবিত আছেন বলেই আজ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে। প্রতিটি সেক্টর নারীরা অলংকৃত করেছেন, সম্মানের সঙ্গে কাজ করছেন।জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, শূন্য থেকে পথচলা শুরু করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুধু দেশের একজন নেতা না, বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। তার সাহসিকতা দেখে নারীরা পথচলার প্রেরণা পায়, বুকে সাহস বাঁধে। শেখ হাসিনার অদম্য ইচ্ছায় অনুপ্রাণিত হয়ে আজ লাখ লাখ নারী পথ চলছেন। নারী-পুরুষ মিলেই সমাজকে এগিয়ে নিচ্ছেন।অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ডিক্যাব সভাপতি আঙুর নাহার মন্টি। বক্তব্য রাখেন এসডিজি বাস্তবায়নের মূখ্য সচিব (সিনিয়র সচিব) জুয়েনা আজিজ, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী প্রমুখ।

Top