বরিশাল ক্রিকেটের সাবেক সম্পাদক প্রদীপ গাঙ্গুলীর ক্ষোভ !
এবি সিদ্দীক ভুইয়া:বরিশাল ক্রিকেটের উন্নয়ন ও বিগত ৪ বছরের হিসাব নিকাশে গড়মিল নিয়ে বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার বরাবর যে অভিযোগ দেয়া হয়েছে এতে ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল ক্রিকেটের সাবেক সম্পাদক খেলোয়ার প্রদীপ কুমার গাঙ্গুলী। তিনি বলেন বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আলোমগীর খান আলোর বিরুদ্ধে কমিশন প্রশাসনে আনিত অভিযোগ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও অবাস্তব। আমি এর প্রতিবাদ ও নিন্দা জানাই। আজকে যে টাকা বোর্ড থেকে আসে তা ম্যানেজার ও দ্বায়িত্বপ্রাপ্তদের চেক প্রদান করা হয়। ম্যানেজারের দায়িত্বে যিনি ছিলেন তার উপর হিসেবের খর্গ বর্তায়।কেননা সকল প্রকার চেক তার বরাবর দিয়ে দেওয়া হয়। আলোমগীর খানের তত্ত্বাবধানে ৩ বার ৩০০ খেলোয়ার কে খাদ্য সামগ্রী ও ক্যাশ টাকা নগদ প্রদান করা হয়। তিনি এক হাতে চেক নিয়ে অন্য হাত দিয়ে দেন। আলমগীর খান বরিশাল ক্রিকেটের সাথে অাছেন বলেই আমরা ক্রিকেটাররা মনোবল পাচ্ছি। বিভাগের ৩ টি জেলায় লীগ অনুষ্ঠিত হলেও রাজনৈতিক কারনে বরিশাল জেলা লীগ থেকে বন্চিত ।
বরিশাল ক্রিকেটের বর্তমান অবস্থা জানতে চাইলে দৈনিক সকালের বার্তা কে প্রদীপ গাঙ্গুলী জানান ১৮ বছর কমিটি হচ্ছেনা। জেলা ক্রিড়ার বেহালদশা। পদাধীকারবলে জেলা প্রশাসক সভাপতি থেকে জোড়াতালি দিয়ে চালাচ্ছে। ভোলা, পটুয়াখালী, বরগুনায় লীগ হলেও বরিশাল উপেক্ষিত। বরিশালের দায়িত্বে সাবেক ক্রিকেট বোর্ড পরিচালক আউয়াল চৌধুরী ভুলু একটি চেয়ার ক্রয় করতে পারেননি বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত ষ্টেডিয়ামের জন্য মন্তব্য জেলা ক্রিকেটের সাবেক এই সম্পাদকের।