পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ
এবি সিদ্দীক ভুইয়া:বরিশালের গৌরনদী উপজেলার দেওপাড়া গ্রামে পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের(৬০)ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার(২৮ সেপ্টেম্বর)দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করা হয়।গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো.আ.রব হাওলাদার বাংলানিউজকে জানান,দুপুরের দিকে দেওপাড়া গ্রামের একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এছাড়া তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আঙুলের ছাপ রাখাসহ বিভিন্ন থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে।