ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার ঘটনা নতুন নয় - Alokitobarta
আজ : শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পন... কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকু... নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, মামলায় আসামি শতাধিক: আতঙ্কে জনপদ, নিরীহ মানুষ ফাঁসান... বাকেরগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করতে দিলেন না অধ্যক্ষ মজিবর রহমান কর অঞ্চল-১২ এর অফিস সহকারী মাহবুব আলমের আলাদিনের চেরাগ আর লংমার্চ নয়, অন্য কর্মসূচি দেবে জামায়াত জোট চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি পরিবারকেও সময় দিতে হবে ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি যেকোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার ঘটনা নতুন নয়


আলোকিত বার্তা:ধর্ষণের ঘটনায় ছাত্রলীগের জড়িত থাকার ঘটনা নতুন নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, আগেও এমন অপকর্ম-জঘন্য অপরাধ করেছে সরকার দলীয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।রোববার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।সিলেট এমসি কলেজ হোস্টেলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। বলেন, দোষীদের শুধু চিহ্নিত করলেই হবে না, গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

কারও ওপর সরকারের নিয়ন্ত্রণ নেই দাবি করে মির্জা ফখরুল বলেন, সরকার ভয়ভীতি এবং ত্রাস সৃষ্টি করে জাতিকে দমনের চেষ্টা করছে।প্রসঙ্গত, সিলেট এমসি কলেজে এক গৃহবধূকে তার স্বামীর সামনের ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছাত্রলীগকে দায়ী করা হচ্ছে।

Top