এক বৃদ্ধাকে অমানুষিক নির্যাতন করে চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

এক বৃদ্ধাকে অমানুষিক নির্যাতন করে চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে


এবি সিদ্দীক ভুইয়া:বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় একটি পরিবারকে বাস্তুচ্যুত করার জন্য ওই পরিবারের এক বৃদ্ধাকে অমানুষিক নির্যাতন করে চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনার বিচার দাবি করেছেন সুশীল সমাজ।এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ।শুক্রবার (২৫ সে‌প্টেম্বর) দুপু‌রে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্যাতনের অভিযোগ করেন মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার আন্দারমানিক গ্রামের বৃদ্ধা সফুরা বেগম (৬৫)।সংবাদ সম্মেলনে সফুরা বেগম বলেন, ওই এলাকার জনৈক সেকান্দার আলী হাওলাদারের কাছ থেকে বেশ কয়েকবছর আগে তিনি ৪০ হাজার টাকায় ১৮ শতাংশ জমি কেনেন। সেখানে ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন তারা।সম্প্রতি সেকান্দার ওই জমি বাবদ আরও দুই লাখ টাকা দাবি করেন।এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে গত ১৫ জুলাই বৃদ্ধা সফুরার ওপর নির্মম নির্যাতন চালানো হয়। তার চুল কেটে ও কুপিয়ে তাকে আহত করা হয়। এ ঘটনায় থানায় দায়ের হওয়া মামলার আসামিরা জামিনে বের হয়ে পুনরায় নানাভাবে হয়রানি, হুমকি ও নির্যাতন চালাচ্ছে বলেও জানান তিনি।মামলার আসামিরা ওই এলাকার প্রভাবশালী হওয়ায় স্থানীয় কেউ এর প্রতিবাদও করতে পারছেন না। তারা নিজ বাড়িতে শান্তিতে বসবাসের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন।এ অবস্থায় সংবাদ সম্মেলন করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।নারীর চুল কেটে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেছেন বরিশাল স‌চেতন নাগ‌রিক ক‌মি‌টির সভাপ‌তি অধ্যা‌পিকা শাহ সা‌জেদা।

এদিকে বরিশালের অতি‌রিক্ত পু‌লিশ সুপার নাইমুল হকব‌লে‌ন,এ ঘটনায় উভয় পক্ষের পৃথক দু’টি মামলা রয়েছে।পুলিশ ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করেছিল।তারা জামিনে বেড়িয়ে এসে তারা ফের ওই পরিবারকে কোনো নির্যাতন করে থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Top