পটুয়াখালীতে মৃধা কল্যাণ ফাউন্ডেশন’র আত্মপ্রকাশ - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

পটুয়াখালীতে মৃধা কল্যাণ ফাউন্ডেশন’র আত্মপ্রকাশ


এবি সিদ্দীক ভুইয়া:মেধার বিকাশসহ সমাজের নানা কল্যানমুখী কাজের লক্ষে পটুয়াখালীতে’মৃধা কল্যান ফাউন্ডেশন’নামের একটি সংগঠনের আত্ম প্রকাশ হয়েছে। অর্থাৎ সমাজকে মঙ্গলের পথে ধাবিত করার লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে বিশেষ করে ’মৃধা কল্যান ফাউন্ডেশন’ সমাজের বিদ্যমান সন্ত্রাস ও হিংসাত্মক কর্মকান্ড থেকে তরুণদের ফেরাতে ক্রীড়া চর্চা ও খেলাধুলায় আগ্রহী করে তোলার ব্যবস্থা করা, খেলাধুলাকে সর্বস্তরের জনগণের সাথে সম্পৃক্ত করা। এসব যুবসমাজকে সঠিক দিক নির্দেশনা দিয়ে অসামাজিক কাজ থেকে দূরে রাখার ক্ষেত্রে মূখ্য ভূমিকা পালন করে থাকে।

মৃধা কল্যাণ ফাউন্ডেশন পটুয়াখালী জেলা শাখা কমিটি’র মো: মনজুরুল আলম মৃধাকে সভাপতি, মো: কামরুল ইসলাম (সোহাগ)মৃধাকে সাধারন সম্পাদক, মো: আমিরুল ইসলাম নাদিম মৃধাকে সিনিয়র সহ সভাপতি, মো: দুলাল মৃধাকে যুগ্ম সাধারন সম্পাদক, মৃধা মো: আল হাসান রাজুকে সাংগঠনিক সম্পাদক, মো: আঃ জব্বার মৃধাকে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সকলের সন্মতিক্রমে ’মৃধা কল্যান ফাউন্ডেশন’ এর পটুয়াখালী জেলা শাখার কমিটি গঠন করা হয়।এদিকে, কমিটি গঠনে সার্বিক সহযোগিতা ও অক্লান্ত পরিশ্রম করেছেন পটুয়াখালী জেলার মডারেটরগন ও হাফেজ মোঃ ওমর ফারুক মৃধা, কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক ও সমন্বয়ক মডারেটর। কমিটিতে যারা শ্রম দিয়েছেন সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ তাদের মঙ্গল কামনা করেছেন। একইসঙ্গে সকলে সঙ্গে মিলেমিশে সাংগঠনিকভাবে কর্মকাণ্ড চালিয়ে সংগঠনের কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।প্রসঙ্গত : সংগঠনের সাংগঠনিক বিষয়ে কারো কোনো দ্বিমত বা পরামর্শ থাকলে ০১৭১৮৯৯০৫৫৪ নাম্বারে ফোন করার অনুরোধ জানানো হয়েছে।

Top