বাবুগঞ্জের সন্তান অতিরিক্ত সচিব হলেন - Alokitobarta
আজ : শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদঃ
শান্তিময় সমাজ চাই, বিশৃঙ্খলা নয়,পবিত্র কুরআনের আলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গোটা দেশ,নাশকতা ঠেকাতে প্রস্তুত সবাই সরকার সংস্কার চায় কি না, ঐক্যের ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ নৈরাজ্য ঠেকাতে সাংগঠনিক তৎপরতা বাড়াচ্ছে বিএনপি পৃথক বৈঠক নয়, সর্বদলীয় সংলাপ চায় জামায়াত ভারতও নিরাপদ থাকবে না,বাংলাদেশ আক্রান্ত হলে আমনের পর বোরো মৌসুমেও সার নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার, কূটনৈতিক দরকষাকষি,ভারতের ট্রাম্প কার্ড হাসিনা! লেভেলক্রসিংয়ে মৃত্যুর মিছিল,দুর্ঘটনা রোধে প্রতিশ্রুতির বাস্তবায়ন নেই জোটগত বৈঠক নিয়ে মতভিন্নতা,সংলাপের আমন্ত্রণ জানিয়ে নিবন্ধিত দলগুলোকে ইসির চিঠি

বাবুগঞ্জের সন্তান অতিরিক্ত সচিব হলেন


এবি সিদ্দীক ভুইয়া:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব থেকে পদোন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান ড. হারুন অর রশিদ বিশ্বাস। আজ ২৬ সেপ্টেম্বর শনিবার পদোন্নতির এ আদেশ জারি করা হয়েছে।এর আগে তিনি বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. হারুন অর রশিদ বিশ্বাস ১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা ও ময়মনসিংহ জেলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ও ঢাকার দুদক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ফেনী জেলা রেভিনিউ ডেপুটি কালেক্টর হিসেবে এবং বাগেরহাট জেলার মোংলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. মো: হারুন অর রশিদ বিশ্বাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ১৯৬৫ সালের ১১ জুলাই বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে মরহুম আউয়াল বিশ্বাস ও শামসুন্নাহার দম্পতির ঘরে তার জন্ম তার।ড. মো: হারুন অর রশিদ বিশ্বাস বাবুগঞ্জ উপজেলার ভুতেরদিয়া গ্রামের ফরিদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, বরিশাল বিএম কলেজ থেকে এইচএসসি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি ‘ধান ও সবজিতে আর্সেনিক প্রভাব’ বিষয়ে পিএইচডি ডিগ্রি করেন।পদোন্নতির প্রসঙ্গ জানতে চাইলে ড. হারুন অর রশিদ বিশ্বাস বলেন, এটি তার ভালো কাজের সুফল, তার এ পদোন্নতি সরকার ও দেশের কল্যানে কাজ করার প্রেরণা হিসেবে কাজ করবে বলে মনে করেন তিনি।

Top